Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্দামানে আগাম ঢুকছে বর্ষা, দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তিকর গরম, ভাসবে উত্তর

আজ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম ছিল। কলকাতাও বাদ যায়নি। তবে শহরে এখনই হিট ওয়েভ বা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি।

আন্দামানে আগাম ঢুকছে বর্ষা, দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তিকর গরম, ভাসবে উত্তর

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 May 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা আসতে চলেছে বঙ্গোপসাগরের দিক থেকে, তবে তার আগে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, রাজ্যের দুই অংশে আবহাওয়ার দুরকম পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গে এখনই মিলছে না স্বস্তি, উলটে আগামী কয়েকদিন কোথাও তাপপ্রবাহ, কোথাও আবার অস্বস্তিকর গরমের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আজ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম ছিল। কলকাতাও বাদ যায়নি। তবে শহরে এখনই হিট ওয়েভ বা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি। আগামীকাল অর্থাৎ ১০ মে, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম জারি থাকবে।

১১ মে, রবিবারও আবহাওয়ায় খুব একটা পরিবর্তন হবে না। বীরভূম, পুরুলিয়া, বর্ধমান ও বাঁকুড়া- এই চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তি জারি থাকবে। ১২ মে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, মালদহ, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিকর গরম কমার কোনও ইঙ্গিত এখনই নেই।

অন্যদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া। এই একই পরিস্থিতি আগামীকালও চলবে। ১২ মে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ মে দক্ষিণ আন্দামান সাগরের উপরে, বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বর্ষা পৌঁছে যেতে পারে। এটি স্বাভাবিক সময়ের তুলনায় সামান্য এগিয়ে এসেছে। তাহলে কি রাজ্যে বর্ষা ঢুকল বলে? এবিষয়ে অবশ্য এখনই কিছু জানায়নি আবহাওয়া দফতর।


```