Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে পালাল বাঁদরের দল, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় মীরাটবাসী

দ্য ওয়াল ব্যুরো: কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে পালাল বাঁদরের দল। এই কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। জানা গিয়েছে মীরাট মেডিক্যাল কলেজ থেকে কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে যাচ্ছিলেন এক ল্যাব কর্মী। আচমকাই তাঁকে ঘিরে ধরে বাঁদরের দল। শুরু হয় উৎপ

কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে পালাল বাঁদরের দল, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় মীরাটবাসী

শেষ আপডেট: 28 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে পালাল বাঁদরের দল। এই কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। জানা গিয়েছে মীরাট মেডিক্যাল কলেজ থেকে কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে যাচ্ছিলেন এক ল্যাব কর্মী। আচমকাই তাঁকে ঘিরে ধরে বাঁদরের দল। শুরু হয় উৎপাত। দলের মধ্যে একটি বাঁদর হঠাৎই ওই কর্মীর হাত থেকে টেস্ট স্যাম্পেলগুলো নিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, মীরাট মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের ভিতরেই ওই ল্যাব টেকনিশিয়ানের হাত থেকে কোভিড টেস্টের স্যাম্পল ছিনিয়ে নিয়েছে বাঁদরের দল। এখানেই শেষ নয়। এরপর দেখা যায় ওইসব কোভিড টেস্টের স্যাম্পেল নিয়ে একটু গাছের মগডালে চড়েছে ওই দলের একটি বাঁদর। কিছু স্যাম্পেল চিবোতেও দেখা যায় তাঁকে। বাকি স্যাম্পল ততক্ষণে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে রাস্তায়। এই গোটা ঘটনার থুড়ি বাঁদরের বাঁদরামির ভিডিও-ও নাকি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এলাকায় সংক্রমণ ছড়ানোর ভয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। কারণ লোকালয়ে ওইসব কোভিড টেস্টের স্যাম্পল টেনে নিয়ে গিয়েছিল বাঁদরের দল। কেবল নয় মানুষ নয় বাঁদরের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও মীরাটের জেলাশাসক অনিল ধিংরা জানিয়েছেন তিনি এ জাতীয় কোনও ভিডিও দেখতে পাননি। পুরো ব্যাপারটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

```