Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক লাফে লাখপতি! বাইক থেকে নগদ ১ লক্ষ টাকা ভর্তি ব্যাগ তুলে পালাল হনুমান

দ্য ওয়াল ব্যুরো: এসেছিল সম্ভবত খাবারের আশায়। তা জোটেনি। তবে তার বদলে যা জুটেছে, তাকে কপাল খুলে যাওয়া বললে অত্যুক্তি হত না, যদি সে মানুষ হত! পেট ভরেনি ঠিকই, কিন্তু এক ছোঁ-তেই তার নাগালে এসে গেছে নগদ এক লক্ষ টাকা রাখা ব্যাগ (Monkey snatche

এক লাফে লাখপতি! বাইক থেকে নগদ ১ লক্ষ টাকা ভর্তি ব্যাগ তুলে পালাল হনুমান

শেষ আপডেট: 6 July 2023 11:07

দ্য ওয়াল ব্যুরো: এসেছিল সম্ভবত খাবারের আশায়। তা জোটেনি। তবে তার বদলে যা জুটেছে, তাকে কপাল খুলে যাওয়া বললে অত্যুক্তি হত না, যদি সে মানুষ হত! পেট ভরেনি ঠিকই, কিন্তু এক ছোঁ-তেই তার নাগালে এসে গেছে নগদ এক লক্ষ টাকা রাখা ব্যাগ (Monkey snatches bag)।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলার শাহবাদ এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লির বাসিন্দা শারাফত হোসেন ১ লক্ষ টাকা নগদ ভর্তি নিয়ে শাহবাদের রেজিস্ট্রি অফিসে এসেছিলেন। অফিসের বাইরেই বাইকটি দাঁড় করিয়ে রেখে পাশে একটি বেঞ্চে বসে কাজ করছিলেন তিনি। টাকা ভর্তি ব্যাগটি ঝোলানো ছিল বাইকের হ্যান্ডেলে।

সেই সময় গাছ থেকে বাইকের উপর নেমে আসে একটি হনুমান। শারাফতের ব্যাগে কিছু খোঁজাখুঁজি করতে থাকে সে। তারপর পুরো ব্যাগটি তুলে নিয়ে এক লাফে গাছের মগডালে উঠে পড়ে। ঘটনার সময় কাজে এতটাই মগ্ন ছিলেন শারাফত যে চোখের সামনে যখন ডাকাতি হচ্ছিল তখন কিছুই খেয়াল করেননি তিনি। তবে ডাকাত যখন ব্যাগ নিয়ে পগারপার, তখন তাঁর হুঁশ ফেরে।

তাঁর চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। সকলে মিলে হনুমানটিকে খোঁজাখুঁজি করতে থাকেন। দেখা যায়, সে কাছেই একটি গাছের একেবারে মগডালে চড়ে বসে রয়েছে। দীর্ঘ চেষ্টার পর খাবারের লোভ দেখিয়ে শেষমেশ ফেরত পাওয়া যায় ব্যাগটি। তাতে রাখা টাকাও অক্ষত অবস্থাতেই ফেরত পেয়েছেন শারাফত।

তবে এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। শাহবাদে দীর্ঘদিন ধরেই হনুমানের উপদ্রব রয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য এবার হনুমানগুলিকে ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। সেই কাজের জন্য আলাদা করে লোকও নিয়োগ করা হবে বলে জানিয়েছে জেলা-প্রশাসন।

মণিপুরে স্কুলের দুয়ারে শিক্ষিকাকে গুলি করে হত্যা, ফের অনিশ্চিত শিক্ষা


```