Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে মাঙ্কি পক্সের দ্বিতীয় ছোবল, ফের কেরলেই! করোনার সঙ্গেই ভয় বাড়াচ্ছে নতুন সংক্রমণ

দ্য ওয়াল ব্যুরো: কেরলের (Kerala) কোল্লামের (Kollam) পর এবার মাঙ্কি পক্সের (Monkey pox) হানা কান্নুরে। সোমবার ভারতে (India) মাঙ্কি পক্সে আক্রান্ত দ্বিতীয় জনের (2nd case) হদিশ মিলল কেরালার কান্নুরে (Kannur)। জুলাই মাসের ১৩ তারিখ দুবাই থ

দেশে মাঙ্কি পক্সের দ্বিতীয় ছোবল, ফের কেরলেই! করোনার সঙ্গেই ভয় বাড়াচ্ছে নতুন সংক্রমণ

শেষ আপডেট: 18 July 2022 11:24

দ্য ওয়াল ব্যুরো: কেরলের (Kerala) কোল্লামের (Kollam) পর এবার মাঙ্কি পক্সের (Monkey pox) হানা কান্নুরে। সোমবার ভারতে (India) মাঙ্কি পক্সে আক্রান্ত দ্বিতীয় জনের (2nd case) হদিশ মিলল কেরালার কান্নুরে (Kannur)।

জুলাই মাসের ১৩ তারিখ দুবাই থেকে কর্নাটকের ম্যাঙ্গালোর বিমানবন্দরে এসে পৌঁছান ওই ব্যক্তি। এরপরই শারীরিক অসুস্থতা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর লালারস সংগ্রহ করে তা পাঠানো হয় পুণের এনআইভি-তে। সেখান থেকে তাঁর স্যাম্পেল পরীক্ষা করে মাঙ্কি পক্সের জীবাণু আছে বলে নিশ্চিতভাবে জানানো হয়।

‘দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি’র তরফ থেকে গত সপ্তাহেই একটি সুদক্ষ টিমকে পাঠানো হয়েছে কেরলে। কেরলের স্বাস্থ্য বিভাগের সঙ্গে মিলে তাঁরা সেখানকার নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর রাখবেন। কেরলে মাঙ্কি পক্সের প্রথম কেস ধরা পড়ার পরেই নড়েচড়ে বসেছে সরকার। করোনার ভীতি আবারও ফিরছে। তার সঙ্গে নতুন ভীতি ছড়াচ্ছে মাঙ্কি পক্স।

২৯ দেশে মাঙ্কি পক্স আক্রান্ত হাজারেরও বেশি! বাতাসেও ছড়াতে পারে ভাইরাস, সতর্ক করল হু


```