Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কেটে নেওয়া হল জটা, চুল, দাড়ি! হাইকোর্টে সন্ন্যাসী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

গোটা ঘটনার তদন্তের পাশাপাশি নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। 

কেটে নেওয়া হল জটা, চুল, দাড়ি! হাইকোর্টে সন্ন্যাসী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 April 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ১ নং ব্লকের রঘুনাথপুরে আক্রান্ত হয়েছিলেন ধর্মগুরু ও সন্ন্যাসী (Monk) হিরণ্ময় মহারাজ। অভিযোগ, সন্ন্যাসীকে মারধরের পাশাপাশি তাঁর জটা, চুল, দাড়ি কেটে নেওয়া হয়েছিল।

ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন সংশ্লিষ্ট সন্ন্যাসী। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশি সুরক্ষা চেয়ে থানায় গেলে তাঁকে সুরক্ষা দেওয়া হয়নি। এর পরই তিনি আক্রান্ত হন।গোটা ঘটনার তদন্তের পাশাপাশি নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। 

আদালত সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি গ্রহণ করেছেন। আগামী ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানি হতে পারে। 

তমলুক আশ্রমের সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজ জানান, সম্প্রতি শক্তিপদ মান্না নামে এক ভক্তর ডাকে সাড়া দিয়ে ঘাটালের রঘুনাথপুরে গিয়েছিলেন তিনি। সেখানে কয়েকদিন ধরে নাম সংকীর্তন, ব্রাহ্মণ ভোজন চলছিল। গত সোমবার সন্ধ্যায় সেখানে ভগবদ্গীতা পাঠের পর  এক শিষ্যকে নিয়ে গ্রাম ঘুরতে বেড়িয়েছিলেন। তখনই একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ।

খবর পেয়ে আক্রান্ত সন্ন্যাসীকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আইনজীবী মারফৎ পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী। 


```