Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবীকে ভর্তি করা হল এসএসকেএমে, বুকে ব্যথা

শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করা হল বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে।

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবীকে ভর্তি করা হল এসএসকেএমে, বুকে ব্যথা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 December 2024 20:19

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করা হল বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে।

শারীরিকভাবে দীর্ঘদিন ধরেই অসুস্থ রবীন্দ্রনাথবাবু। এদেশে তাঁর ছেলে থাকেন। গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি এদেশে রয়েছেন। বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েও সাড়া না পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন।

এ ব্যাপারে এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখাও করেন তিনি। তখনই নিজের শারীরিক অসুস্থতার কথা সংবাদ মাধ্যমকেও জানান রবীন্দ্রনাথ ঘোষ। সূত্রের খবর, এরপরই সন্ধেয় অসহ্য বুক যন্ত্রণা শুরু হওয়ায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

হাসপাতাল সূত্রের খবর, ভর্তির পরই একাধিক পরীক্ষা করা হয়েছে বর্য়ীয়ান আইনজীবীর। এই মুহূর্তে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, হার্টের সমস্যার পাশাপাশি রবীন্দ্রনাথবাবুর নিউরোজিক্যাল সমস্যাও রয়েছে।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ৩০ নভেম্বর থেকে জেলবন্দি বাংলাদেশের সংখ্যালঘু নেতা, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এমনকী তাঁর হয়ে মামলা লড়ার কারণে সম্প্রতি হামলার শিকার হন রবীন্দ্রনাথবাবুও। সেই থেকেই অসুস্থ তিনি।

বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও কোনও সদুত্তর না পেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে গত শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষকে ফোন করেছিলেন প্রবীন আইনজীবী। এদিন তাঁর সঙ্গে দেখা করেন কুণাল। পরে রবীন্দ্রনাথবাবু বলেন, "প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে সাহায্য চাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠিও দিয়েছি। কোনও সদুত্তর পাইনি। তাই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।"

সূত্রের খবর, কুণাল চিন্ময়কৃ্ষ্ণর আইনজীবীকে বোঝান, যে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মুখ্যমন্ত্রীর ক্ষমতা সীমিত। যেহেতু এটি আর একটি দেশের বিষয, তাই এ ব্যাপারে যা পদক্ষেপ করার কেন্দ্রকেই করতে হবে। রাজ্যের এ ব্যাপারে কিছু করার নেই। পরে কুণাল বলেন, "বাংলাদেশে তো এ রাজ্যের পুলিশ গিয়ে কিছু করতে পারবে না, যেটা করতে হবে সেটা কেন্দ্রকেই করতে হবে।"


```