Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শপিং মলের জিনিস ফেরাতে গিয়ে খোয়া গেল সাড়ে ৪ লক্ষ টাকা! অভিনব প্রতারণায় বিহার থেকে ধৃত অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: ফের অভিনব কায়দায় জালিয়াতি (fraud) শহরে (Kolkata)। শপিং মল (Shopping mall) থেকে কেনা জিনিস ফেরত (return) দিতে গিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা খোয়া গেল সল্ট লেকের বাসিন্দা এক মহিলার। জানা গেছে, কলকাতার একটি শপিং মল থেকে কিছু

শপিং মলের জিনিস ফেরাতে গিয়ে খোয়া গেল সাড়ে ৪ লক্ষ টাকা! অভিনব প্রতারণায় বিহার থেকে ধৃত অভিযুক্ত

শেষ আপডেট: 16 August 2022 13:16

দ্য ওয়াল ব্যুরো: ফের অভিনব কায়দায় জালিয়াতি (fraud) শহরে (Kolkata)। শপিং মল (Shopping mall) থেকে কেনা জিনিস ফেরত (return) দিতে গিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা খোয়া গেল সল্ট লেকের বাসিন্দা এক মহিলার।

জানা গেছে, কলকাতার একটি শপিং মল থেকে কিছু জিনিস কিনেছিলেন সল্ট লেকের এফডি ব্লকের বাসিন্দা হৈমন্তী ভট্টাচার্য। পরে তিনি সেই জিনিস ফেরত দিয়ে অন্য জিনিস কিনবেন বলে মনস্থির করেন। সেইমতো শপিং মলের কাস্টোমার কেয়ারে ফোন করলে তাঁকে জানানো হয়, আগে নতুন জিনিসের জন্য টাকা মিটিয়ে দিতে হবে। তারপরেই দেওয়া হবে আগের কেনা জিনিসের রিফান্ড। সেই মতো একটি ট্রান্সফার উইন্ডো দিয়ে টাকা পাঠানোর চেষ্টা করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৪ লক্ষ ৩৭ হাজার ৯৯৯ টাকা।

ঘটনার জেরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন হৈমন্তীদেবী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেশিরভাগ টাকা গিয়ে পৌঁছেছে বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার যাদবের কাছে। তাকে কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনুপস্থিত ছিল সে। এরপরেই বিহারের ওঝাবাথান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর পাওয়া গেছে।

বাগুইআটিতে আরটিজিএস করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যাঙ্ককর্মী নিজেই!  


```