Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মশা তাড়াতে ঘুঁটে পোড়াল মা! বিছানায় আগুন ধরে জখম ১১ দিনের শিশুকন্যা

দ্য ওয়াল ব্যুরো: ১১ দিনের মেয়েটির অবস্থা দেখে চমকে উঠেছিলেন ডাক্তাররা। ছোট্ট শরীরটা বেশিরভাগই পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। ঘটনা নয়ডার বারুলা এলাকার। পুলিশ জানিয়েছে, দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যুর সঙ্

মশা তাড়াতে ঘুঁটে পোড়াল মা! বিছানায় আগুন ধরে জখম ১১ দিনের শিশুকন্যা

শেষ আপডেট: 23 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ১১ দিনের মেয়েটির অবস্থা দেখে চমকে উঠেছিলেন ডাক্তাররা। ছোট্ট শরীরটা বেশিরভাগই পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। ঘটনা নয়ডার বারুলা এলাকার। পুলিশ জানিয়েছে, দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। নয়ডা (তৃতীয়)সার্কেল অফিসার বিমল কুমার সিং জানিয়েছেন, শিশুটির পরিবারের দাবি, যে এলাকায় কতাদের বাড়ি সেখানে মশার উপদ্রব সাঙ্ঘাতিক। রাতে তো বটেই, দিনভর মশা থিকথিক করে বাড়ির ভিতরে। ১১ দিনের শিশুটির বিছানার চারপাশে মশা উড়তে দেখেই তার মা ঘুঁটে জ্বালিয়ে ধোঁয়া করছিলেন। অসাবধানতা বশত ঘুঁটের আগুনের ফুলকি চাদরে ধরে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে শিশুটির বিছানা। তার মায়ের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের বাকি লোকজন। আগুন নিভিয়ে তারাই শিশুটিকে নিয়ে যান হাসপাতালে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তদন্তে নামে পুলিশ। সার্কেল অফিসার বিমলের কথায়, এই সব এলাকায় কন্যাভ্রণ হত্যা বা শিশুকন্যাকে মেরে ফেলার ঘটনা নতুন নয়। তাই ইচ্ছাকৃত ভাবেই এমন ঘটনা ঘটানো হয়েছে না অসাবধানতা বশত শিশুটির বিছানায় আগুন লেগেছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোকজনকে জেরা করা চলছে। যদিও শিশুটির পরিবারের দাবি, ওই মহিলার মানসিক স্থিতি ভালো নয়। শিশুটিকে মেরে ফেলার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।

```