Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হামাগুড়ি দিচ্ছেন জওয়ানরা! কেউ গুলি খেয়েছেন, কারও বা অন্য চোট, দেখুন দান্তেওয়াড়ার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে মাওবাদী হামলায় ১০ জন ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস’ (ডিআরজি) বাহিনীর জওয়ান শহিদ হয়েছেন। মাও হামলা (Maoist Attack) রুখতে দুই পক্ষেই গুলি বিনিময় হয়। তারপরে বিস্ফোরক দিয়ে সেনা-পুলিশের গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। বিস

হামাগুড়ি দিচ্ছেন জওয়ানরা! কেউ গুলি খেয়েছেন, কারও বা অন্য চোট, দেখুন দান্তেওয়াড়ার ভিডিও

শেষ আপডেট: 27 April 2023 09:55

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে মাওবাদী হামলায় ১০ জন ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস’ (ডিআরজি) বাহিনীর জওয়ান শহিদ হয়েছেন। মাও হামলা (Maoist Attack) রুখতে দুই পক্ষেই গুলি বিনিময় হয়। তারপরে বিস্ফোরক দিয়ে সেনা-পুলিশের গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। বিস্ফোরণের পরে ঠিক কী হয়েছিল, সেই ভিডিও সামনে এনেছে এক সংবাদসংস্থা।

বুধবার ছত্তীসগড়ের বস্তার ডিভিশনের দান্তেওয়াড়ায় সিপিআই(মাওবাদী) গেরিলারা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পুলিশের গাড়ি। প্রাথমিক তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের ধারণা, গাড়ির চালক এবং সওয়ারি ১০ জন ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস’ (ডিআরজি) বাহিনীর জওয়ানের প্রাণ কেড়ে নেওয়া ওই আইইডি (ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করতে অন্তত ৫০ কিলোগ্রাম শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছে মাওবাদী গেরিলা বাহিনী।

https://twitter.com/AdityaRajKaul/status/1651476382076243968

ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড বিস্ফোরণের পরে প্রায় ১০ ফুটের মতো গভীর গর্ত তৈরি হয়েছে রাস্তায়। আহত জওয়ানদের কেউ হামাগুড়ি দিয়ে সেই গর্তের কাছাকাছি পৌঁছে আত্মরক্ষার চেষ্টা করছেন, কেউ গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। তার মধ্যেও গুলিবৃষ্টি হয়ে যাচ্ছে। জখম জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে মাওবাদীরা।

ঘটনার বিবরণ দিয়ে এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার মাওবাদী ধরতেই অভিযান চালানো হয়েছিল। সেনা ও পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়। আর্মি ট্রাকের থেকে কিছুটা দূরে ছিলেন জওয়ানরা। তাঁদের থেকে ১০০-১৫০ মিটার দূরে ছিল সেনা ট্রাক। আচমকাই প্রচণ্ড বিস্ফোরণে উড়ে যায় ট্রাক। একজনকে বলতে শোনা যায়, 'উড় গ্যায়া, পুরা উড় গ্যায়া'। মানে আস্ত ট্রাকটাই বিস্ফোরণে উড়ে গেছে।

তীব্র বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়েন সকলে। ট্রাকের কাছাকাছি যাঁরা ছিলেন তাঁরা ক্ষতিবক্ষত হয়ে যান। তারপরেও দু'পক্ষের গুলি বিনিময় হয়।

বোলপুরে শিলাবৃষ্টি! তুমুল ঝোড়ো হাওয়ায় নিমেষে ঠান্ডা লালমাটির দেশ, দেখুন ভিডিও

ছত্তীসগড়ের দান্তেওয়াড়া ও বস্তার মাওবাদীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আগেও এই এলাকায় একাধিক হামলা ও আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। সূত্রের খবর, কিছু দিন আগেই পুলিশি অভিযানে নিহত সহকর্মীদের স্মরণে ‘জনপিঠুরি’ পালন করছিল মাওবাদীরা। সে সময়েই প্রত্যাঘাতের সম্ভাবনা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতি মাইন প্রতিরোধী ট্রাক ব্যবহার না করে কেন সাধারণ ট্রাকে ডিআরজি জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল সে প্রশ্নও উঠেছে।


```