Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিমানে সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দিল্লির এক বৃদ্ধ ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: বিমানে মহিলা সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৬৫ বছরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। দিল্লির ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সোমবার দিল্লি থেকে মুম্বইগামী ভিস্তারা এয়ারলাইন্সে ঘটনাটি ঘটে। ধৃত ব্যক্তির নাম অনিলকুমার মূলচন

বিমানে সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দিল্লির এক বৃদ্ধ ব্যবসায়ী

শেষ আপডেট: 8 January 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: বিমানে মহিলা সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৬৫ বছরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। দিল্লির ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সোমবার দিল্লি থেকে মুম্বইগামী ভিস্তারা এয়ারলাইন্সে ঘটনাটি ঘটে। ধৃত ব্যক্তির নাম অনিলকুমার মূলচন্দানি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সি এক মহিলা জানিয়েছেন, তিনি সিঙ্গাপুরে থাকেন। ভিস্তারার বিমানে তাঁর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে দাবি তাঁর। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ১০ মিনিট আগে বিমানকর্মীদের ঘটনাটি জানিয়েও ছিলেন তিনি। এর পরে বেলা ১২.৩০ নাগাদ বিমানবন্দরে বিমান অবতরণের সঙ্গে সঙ্গে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের করা হয়। সূত্রের খবর, ওই মহিলা মুম্বইয়ের দাদারে. পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর অভিযোগ, বিমান ছাড়ার পর থেকেই পাশে বসা এক বয়স্ক ব্যক্তি তাঁকে বিভিন্ন ভাবে স্পর্শ করতে শুরু করেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ মূলচন্দানিকে গ্রেফতার করে। মঙ্গলবার তাঁকে আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়।

```