Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পালতোলা নৌকো কি থাকবে, কী হবে জার্সির রং, আজ বাগান-এটিকে ঐতিহাসিক বৈঠক

দ্য ওয়াল ব্যুরো: সেই ১৮৮৯ থেকে শুরু। অনেক জোয়ার ভাটা পেরিয়ে মোহনবাগানের নৌকোর পাল একেবারে টানটান। সবুজ-মেরুন রংয়ের সঙ্গে নিজেদের একাত্ম করে এসেছেন কোটি কোটি সমর্থক। শিবদাস ভাদুরি, গোষ্ঠ পাল থেকে সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায় কিং

পালতোলা নৌকো কি থাকবে, কী হবে জার্সির রং, আজ বাগান-এটিকে ঐতিহাসিক বৈঠক

শেষ আপডেট: 10 July 2020 03:26

দ্য ওয়াল ব্যুরো: সেই ১৮৮৯ থেকে শুরু। অনেক জোয়ার ভাটা পেরিয়ে মোহনবাগানের নৌকোর পাল একেবারে টানটান। সবুজ-মেরুন রংয়ের সঙ্গে নিজেদের একাত্ম করে এসেছেন কোটি কোটি সমর্থক। শিবদাস ভাদুরি, গোষ্ঠ পাল থেকে সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায় কিংবা ব্রাজিলীয় হোসে রামিরেজ ব্যারেটো- মোহনবাগানে খেলা সকলেরই জার্সির রং, প্রতীক নিয়ে আবেগ কম নেই। কিন্তু এবার কী হবে? শুক্রবারের বার বেলায় সেসব ঠিক করতেই ঐতিহাসিক বৈঠকে বসছেন এটিকে ও মোহনবাগান কর্তারা। ভার্চুয়াল বৈঠকে একদিকে যেমন থাকার কথা সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্তর তেমনই এটিকের পক্ষে থাকার কথা সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এটিকের সঙ্গে জুড়ে গিয়েছে বাগান। সবুজ-মেরুন শিবিরের প্রায় ৮০ শতাংশ শেয়ার কেনা আগেই হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, এটিকে-মোহনবাগান নামে আইএসএল খেলবে দল। এবার পালা জার্সির রং ও লোগো চূড়ান্ত করার।

জুন মাসের তৃতীয় সপ্তাহে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। আক্ষরিক অর্থেই এদিনের বৈঠক ঐতিহাসিক। এটিকের জার্সির রং লাল-সাদা। গত কয়েক বছরে আইএসএলে এটিকে একটি ব্র্যান্ড হিসেবে নিজেকে মেলে ধরেছে। বাগান কর্তারা চাইছেন, জার্সির রং এবং লোগো যাতে এক থাকে।অর্থাৎ সবুজ-মেরুন ও পালতোলা নৌকো। কিন্তু এটিকে কতটা মেনে নেবে বাগানের সেই দাবি, এখন.সেটাই কোটি টাকার প্রশ্ন সমর্থকদের কাছে। যদিও নাম বদল নিয়ে এর আগে কম বিতর্ক হয়নি। যদিও অনেকের বক্তব্য, বিজয় মাল্যর ইউবি গ্রুপ স্পন্সর থাকার সময়ে ম্যাকডোয়েল মোহনবাগান নামে দীর্ঘদিন খেলেছে। চির প্রতিদ্বন্দ্বী লাল-হলুদও কিংফিশার ইস্টবেঙ্গল নামে প্রায় দেড় দশক খেলেছে। তাহলে এখন এটিকে মোহনবাগান নামে আপত্তি কী? কিন্তু জার্সির রং আর লোগোর সঙ্গে সমর্থকদের যে 'নাড়ির টান' রয়েছে তা জানেন কর্তারা। তাই বৈঠকের আগে বাড়তি চাপে বাগান কর্তারা। কারণ এটা সহজেই অনুমান করা যাচ্ছে, রং বা লোগো বদল হলে তীব্র ক্ষোভের সৃষ্টি হবে সমর্থকদের মধ্যে। তাই ভার্চুয়াল বৈঠকের আগে সে ব্যাপারে সতর্ক সৃঞ্জয়, দেবাশিসরা। এখন দেখার কী হয় বৈঠকে।

```