Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mohun bagan: মোহনবাগান জার্সি থেকে এটিকে-র নাম ঘষে তুললেন সমর্থকরা, যুবভারতীতে নজিরবিহীন প্রতিবাদ

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপ (AFC Cup) ম্যাচে অভিনব প্রতিবাদ জানালেন মোহনবাগান (Mohun bagan) সমর্থকরা। তাঁদের ক্লাবের নামের আগে থেকে এটিকে (ATK) নাম তোলা নিয়ে সোচ্চার হলেন তামাম সমর্থকরা। এই বিদ্রোহের বাতাবরণ থাকবে ধরে নিয়েই এটিকে মোহন

Mohun bagan: মোহনবাগান জার্সি থেকে এটিকে-র নাম ঘষে তুললেন সমর্থকরা, যুবভারতীতে নজিরবিহীন প্রতিবাদ

শেষ আপডেট: 12 April 2022 14:48

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপ (AFC Cup) ম্যাচে অভিনব প্রতিবাদ জানালেন মোহনবাগান (Mohun bagan) সমর্থকরা। তাঁদের ক্লাবের নামের আগে থেকে এটিকে (ATK) নাম তোলা নিয়ে সোচ্চার হলেন তামাম সমর্থকরা।

এই বিদ্রোহের বাতাবরণ থাকবে ধরে নিয়েই এটিকে মোহনবাগান কর্তারা ৩০ শতাংশের বেশি সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। কিন্তু যে সমর্থকরা মাঠে আসেন, তাঁরাই পুরো পরিবেশ জমকালো করে দিয়েছেন।

https://twitter.com/AtkRemove/status/1513878247465005062
এটিকে নাম ঘষে তুলে দিয়েছেন মোহন জনতা

সবুজ মেরুন গ্যালারিতে প্রতিবাদ আছড়ে পড়েছে। খেলা দেখতে আসার সময় থেকেই এটিক বিরোধী স্লোগানে মাতোয়ারা হতে থাকে মাঠচত্বর। সেই ব্যানারে লেখা ছিল, ‘‘সবুজ মেরুন হুঙ্কারে, এটিকে নাম মুষড়ে পড়ুক স্কোরবোর্ডে ও ব্যানারে।’’

আমাদের মোহনবাগান ফিরিয়ে দাও, যুবভারতীতে বিক্ষোভের একটা খন্ডচিত্র।

East Bengal: ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিল শ্রী সিমেন্ট, নববর্ষেই নয়া স্পনসর লাল হলুদে!

এমনকি অভিনব প্রতিবাদ জানাতে গিয়ে যুবভারতীর ঘরের মাঠে সমর্থকরা এটিকে মোহনবাগান জার্সি থেকে এটিকে-র নাম ঘষে তুলে দিতে থাকেন। এমন বিক্ষোভ এর আগে হয়নি। প্রথমে এটিকে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছিল, মাঠে ক্লাবের ব্যানার, পতাকা, টিফো নিয়ে প্রবেশ করা যাবে না। কিন্তু সমর্থকদের প্রতিবাদে বরফ গলে। সেই হিসেবে পুলিশ থেকে অনুমতি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার যুবভারতীর আগেই সারা মাঠে প্রতিবাদের আগুন জ্বলতে থাকে। একটি বড় টিফোতে লেখা থাকে, ‘‘উই আর সাপোর্টারস, নট ইওরস কাস্টমারস।’‘


```