Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সির আত্মপ্রকাশ গোয়েঙ্কা হাউসে, থাকছে চমকও

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই কলকাতা লিগে খেলতে নেমেছে মোহনবাগান (Mohun bagan)। তারা মোহনবাগান সুপার জায়ান্টস নামেই খেলছে প্রিমিয়ার লিগে। যদিও জার্সির (Jersey) এখনও সরকারি আত্মপ্রকাশ ঘটেনি। সেটাই ঘটবে মঙ্গলবার আলিপুরের গোয়েঙ্কা হাউসে।

মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সির আত্মপ্রকাশ গোয়েঙ্কা হাউসে, থাকছে চমকও

শেষ আপডেট: 24 July 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই কলকাতা লিগে খেলতে নেমেছে মোহনবাগান (Mohun bagan)। তারা মোহনবাগান সুপার জায়ান্টস নামেই খেলছে প্রিমিয়ার লিগে। যদিও জার্সির (Jersey) এখনও সরকারি আত্মপ্রকাশ ঘটেনি।

সেটাই ঘটবে মঙ্গলবার আলিপুরের গোয়েঙ্কা হাউসে। থাকবেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের সিনিয়র ফুটবলাররাও হাজির থাকবেন অনুষ্ঠানে। এবার সমর্থকদের দাবি মেনে জার্সির নকশা হবে কিনা, সেই নিয়েও চলছে গুঞ্জন।

কলকাতা লিগে যা জার্সি পরে দল খেলছে, তা ভাল লাগেনি সমর্থকদের। তাঁদের মতে, ক্লাবের লোগো এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। জার্সিতে অবশ্য সবুজ মেরুনের ভাগ নিয়ে তাদের কোনও সমস্যা নেই।

মঙ্গলবার নতুন যে জার্সির প্রকাশ ঘটতে চলেছে, তাতে চমক থাকছে। কী সেই চমক, সেই নিয়েও কথা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরে চলে এসেছেন মোহনবাগানের বিশ্বকাপার জেসন কামিন্স।

সবুজ মেরুন ক্লাব নতুন জার্সিতেই খেলবে ডুরান্ড কাপ। পাশাপাশি তারা খেলবে এএফসি কাপ। শেষে খেলতে যাবে আইএসএল। নতুন জার্সি অনুষ্ঠানে দলের বিশ্বকাপার ও ইউরো কাপের তারকাকে রেখে ছবি তোলা হবে। দলের এ মরশুমের অধিনায়কের নামও ঘোষণা করা হবে।

দলের এতদিনের অধিনায়ক প্রীতম কোটাল মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন কেরালা ব্লাস্টার্সে। এবার কোনও বিদেশির হাতে দলের নেতৃত্ব দেওয়া হতে পারে।

সুনীলের পরনে পাজামা-পাঞ্জাবি, বাড়িতে চলছে হোম-যজ্ঞ, অপেক্ষা নতুন অতিথির


```