Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আনোয়ারের জোড়া গোল, বল জড়ালেন বিশ্বকাপার কামিন্সও! এএফসি কাপে জয় মোহনবাগানের

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ডে পরপর দু’টো জয়ের পর ডার্বিতে অপ্রত্যাশিত হারে বেশ মুষড়ে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তবে সেই ধাক্কা কাটিয়ে এএফসি কাপের (AFC Cup) প্রিলিমিনারি পর্বের ম্যাচে ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন

আনোয়ারের জোড়া গোল, বল জড়ালেন বিশ্বকাপার কামিন্সও! এএফসি কাপে জয় মোহনবাগানের

শেষ আপডেট: 16 August 2023 17:18

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ডে পরপর দু’টো জয়ের পর ডার্বিতে অপ্রত্যাশিত হারে বেশ মুষড়ে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তবে সেই ধাক্কা কাটিয়ে এএফসি কাপের (AFC Cup) প্রিলিমিনারি পর্বের ম্যাচে ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন শিবির। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁরা ৩-১ গোলে হারিয়ে দিল নেপালের মাচিন্দ্রা এফসিকে (Machhindra FC)।

এই ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে গেলেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। জয়ের ফলে সবুজ-মেরুন চলে গেল প্লে-অফে। (Mohun Bagan Super Giant)

এদিন দলের বিশ্বকাপার স্ট্রাইকার জেসন কামিন্সকে ফার্স্ট ইলেভেনে রেখেই দল সাজিয়েছিলেন কোচ ফেরান্দো। ডার্বিতে পরিবর্ত হিসাবে নেমে তিনি সেভাবে নজর কাড়তে না পারলেও বুধবার নেপালের দলটির বিরুদ্ধে তাঁর খেলা সমর্থকদের বেশ মনে ধরেছে। ম্যাচের প্রথম থেকেই খেলা ধরার চেষ্টা করছিলেন মোহনবাগানের প্লেয়াররা। প্রথম মিনিটেই বিপক্ষের বক্সে বল পেয়ে গিয়েছিলেন আশিক কুরুনিয়ান। যদিও শট লক্ষ্যে রাখতে পারেননি।

২৬ মিনিটে সাহাল আব্দুল সামাদের অনবদ্য শট কোনওরকমে আটকান মাচিন্দ্রা এফসির গোলরক্ষক। অবশেষে ৩৮ মিনিটে প্রথম গোল পায় মোহনবাগান। হুগো বুমাসের কর্ণার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। প্রথমার্ধে আর ব্যবধান বদলায়নি। এক গোলে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে ফেরান্দোর ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপরই ম্যাচের ৬০ মিনিটে আসে দ্বিতীয় গোল। আর সেই গোল আসে জেসন কামিন্সের পা থেকে। সবুজ-মেরুন শিবিরের হয়ে এই প্রথম বিপক্ষের জালে বল জড়ালেন তিনি। তবে খেলার গতির বিপরীতে ম্যাচের ৭৮ মিনিটে হঠাৎই একটি গোল খায় মোহনবাগান।

তবে তাতে খুব একটা বিপাকে পড়েনি মোহনবাগান। ৮৫ মিনিটে ফের গোল করেন আনোয়ার আলি। এবার দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন তিনি। শেষ অবধি ৩-১ গোলেই ম্যাচ জেতে মোহনবাগান। এরপর আগামী ২২ অগস্ট যুবভারতীতে বাংলাদেশ ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট।

মোহনবাগানে অসন্তোষ, বিক্ষোভও, ডার্বির পরেও জয় অধরা


```