Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার রাতে যুবভারতীতে ম্যাচ, মোহনবাগান কর্তারা অভয় দিচ্ছেন সমর্থকদের

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে (ISL 2023) যুবভারতীতে মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ দেওয়া হয়েছে রাত আটটা থেকে। খেলা শেষ হতে হতে প্রায় ১০টা। তারপর কী করে সমর্থকরা বাড়ি ফিরবেন, সেই নিয়ে চিন্তা থাকছে। বলা হচ্ছে, কেন সমর্থকদের কথা না ভেবে এমন

শনিবার রাতে যুবভারতীতে ম্যাচ, মোহনবাগান কর্তারা অভয় দিচ্ছেন সমর্থকদের

শেষ আপডেট: 22 September 2023 15:39

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে (ISL 2023) যুবভারতীতে মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ দেওয়া হয়েছে রাত আটটা থেকে। খেলা শেষ হতে হতে প্রায় ১০টা। তারপর কী করে সমর্থকরা বাড়ি ফিরবেন, সেই নিয়ে চিন্তা থাকছে। বলা হচ্ছে, কেন সমর্থকদের কথা না ভেবে এমন সময়ে ম্যাচ দেওয়া হল? এই নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।

শনিবার যুবভারতীতে মোহনবাগান আইএসএলে অভিযান শুরু করছে পাঞ্জাব এফসি-র (Punjab) বিপক্ষে। এই ম্যাচে বাগান পাবে না অনিরুদ্ধ থাপাকে, তিনি কার্ড সমস্যায় রয়েছেন। পাশাপাশি চোটের কারণে পুরো মরশুম নেই আশিক কুরিয়ান।

মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তীকে পাঞ্জাব এফসি সহকারী কোচ করেছে। শঙ্করের পুরনো দল সম্পর্কে ধারণা রয়েছে। তাই মোহনবাগানকে আটকাতে শঙ্করের মস্তিষ্ককে ভরসা করবে বিপক্ষ দল।

গত মরশুমে চ্যাম্পিয়ন দল মোহনবাগান। এবার আবার নতুন করে শুরু করতে চাইছে তারা। কোচ জুয়ান ফেরান্দো বলছেন, আগে কী হয়েছে ভুলে যেতে চাই আমরা। নতুনভাবে শুরু করবে ছেলেরা। প্রসঙ্গত, এর আগে মোট ছ’বার সাক্ষাৎ ঘটেছে দুই দলের, তার মধ্যে মোহনবাগান জিতেছে চারবার, একবার পাঞ্জাব। ড্র হয়েছে একটি ম্যাচ।

সমর্থকদের চিন্তা দলের জয় তো অবশ্যই, পাশাপাশি কী করে তাঁরা বাড়ি ফিরবেন অত রাতে, সেই নিয়েও ভাবছেন। এমনিতেই যুবভারতী থেকে রাত সাড়ে ন’টার পরে কিছুই পাওয়া যায় না। বাস তো দূর অস্ত, অটো, টোটো পাওয়া গেলেও চালকরা দাম হাঁকেন আকাশছোঁয়া।

এই বিষয়ে মোহনবাগান দল পরিচালকমণ্ডলী রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছেন, যাতে শিয়ালদহ ও হাওড়ামুখী বাস পাওয়া যায় বেলেঘাটা কানেকটর থেকে। কিংবা মেট্রো চালানো হয় রাত দশটা পর্যন্ত। চিঠি পাঠানো হলেও সবুজ সংকেত মেলেনি। সেই নিয়েই শনিবার খেলা দেখতে যাবেন সবুজ মেরুন সমর্থকরা।

এশিয়ান গেমসে বাংলা থেকে লড়বেন ২৪ জন, নজরে থাকবেন মেহুলি-সুতীর্থা-অতনুরা


```