Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোটের জন্য ভারতীয় শিবির থেকে ছিটকে গেলেন বিশাল ও মনবীর

দ্য ওয়াল ব্যুরো: আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্টের জন্য ভারতীয় দল থেকে বাদ গেলেন মোহনবাগানের (Mohun Bagan) দুই তারকা। ওই দুই তারকা হলেন বিশাল কাইথ (Vishal Kaith) ও মনবীর সিং (Manvir Singh)। ভুবনেশ্বরের জাতীয় শিবির থেকে ওই দুই তারকা বাড়ি ফি

চোটের জন্য ভারতীয় শিবির থেকে ছিটকে গেলেন বিশাল ও মনবীর

শেষ আপডেট: 18 May 2023 02:55

দ্য ওয়াল ব্যুরো: আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্টের জন্য ভারতীয় দল থেকে বাদ গেলেন মোহনবাগানের (Mohun Bagan) দুই তারকা। ওই দুই তারকা হলেন বিশাল কাইথ (Vishal Kaith) ও মনবীর সিং (Manvir Singh)। ভুবনেশ্বরের জাতীয় শিবির থেকে ওই দুই তারকা বাড়ি ফিরে গিয়েছেন।

মনবীরের ডান পায়ের গোড়ালিতে চোট ও বিশালের কাঁধে চোট রয়েছে। বিশাল এবারের আইএসএলে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির শুরু হয়েছে ১৪ মে থেকে। আগামী ৯ থেকে ১৮ জুন হবে আন্তর্জাতিক আসর।

এখনও পর্যন্ত কাইথ এবং মনবীরের পরিবর্ত ফুটবলারের নাম ঘোষণা করা হয়নি। কাইথের জায়গায় দলের অন্তিম ভরসা হতে চলেছেন গুরপ্রীত সিং। ভারতীয় দলের আক্রমণভাবে রয়েছেন সুনীল ছেত্রী, শিবশক্তি নারায়ণন, রহিম আলিরা।

আন্তঃ মহাদেশীয় আসরে ভারতের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, মঙ্গোলিয়া ও লেবাননের মতো দলগুলি। তারপরেই ভারতীয় দল খেলবে সাফ ফুটবল।

ভিনেশ, সাক্ষীদের জন্য হাঁটবে কলকাতাও, শহরেই একজোট হচ্ছেন ক্রীড়াবিদরা


```