Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মোহনবাগান থেকে 'রিমুভ' হল এটিকে, নাম বদলের বড় ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। গোয়ার মাঠে সেই জয়ের পরেই গঙ্গাপাড়ের ক্লাবের সমর্থকদের জন্য ছোট অথচ বড় ঘোষণা করে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goyenka)।

মোহনবাগান থেকে 'রিমুভ' হল এটিকে, নাম বদলের বড় ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

শেষ আপডেট: 18 March 2023 18:09

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। গোয়ার মাঠে সেই জয়ের পরেই গঙ্গাপাড়ের ক্লাবের সমর্থকদের জন্য ছোট অথচ বড় ঘোষণা করে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goyenka)।

এটিকে কর্ণধার জানিয়েছেন, সামনের বার থেকে এটিকে মোহনবাগান নাম নিয়ে টিম আইএসএল খেলবে না। দলের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস।

এই নাম নিয়ে বিদ্রোহ চলেছে। রিমুভ এটিকে স্লোগানে গত কয়েক বছর তপ্ত হয়েছে ময়দান। সবুজ-মেরুন সমর্থকদের একটা বড় অংশের বক্তব্য ছিলে, মায়ের সমান ক্লাবের আগে এটিকে জুড়ে যাওয়া ঐতিহ্যের ক্লাবে কালি ছিটিয়ে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বয়কট প্রচার থেকে যুবভারতীর গ্যালারিতে সঞ্জীব গোয়েঙ্কাকে বিদ্রুপ, কটাক্ষ করে টিফো পর্যন্ত ঝুলিয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। এ নিয়ে ক্লাবকর্তাদের বিভাজন, রদবদল সবই দেখেছে কলকাতা ফুটবল।

শনিবার রাতে এটিকে কর্ণধারের এই ঘোষণা নিঃসন্দেহে সবুজ মেরুনে অন্য বসন্ত এনে দেবে। যে বদলের অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ মোহনবাগানপ্রেমী।

মোহনবাগান চ্যাম্পিয়ন, বিশালের হাতেই কাপ ঢুকছে সবুজ-মেরুন তাঁবুতে


```