Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কিয়ানের গোলেই শেষ হাসি মোহনবাগানের, খেলবে এএফসি কাপের মূলপর্বে

দ্য ওয়াল ব্যুরো: এটিকে মোহনবাগানের (Mohun Bagan) হয়ে শেষ ম্যাচ হয়ে গেল সবুজ মেরুন জার্সিধারীদের। এএফসি কাপের (AFC Cup) প্লে অফ ম্যাচে কোঝিকোড়ে হায়দরাবাদ এফসি-কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান। তারা এএফসি কাপের মূলপর্বে খেল

কিয়ানের গোলেই শেষ হাসি মোহনবাগানের, খেলবে এএফসি কাপের মূলপর্বে

শেষ আপডেট: 3 May 2023 19:34

দ্য ওয়াল ব্যুরো: এটিকে মোহনবাগানের (Mohun Bagan) হয়ে শেষ ম্যাচ হয়ে গেল সবুজ মেরুন জার্সিধারীদের। এএফসি কাপের (AFC Cup) প্লে অফ ম্যাচে কোঝিকোড়ে হায়দরাবাদ এফসি-কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান। তারা এএফসি কাপের মূলপর্বে খেলার যোগ্যতা আদায় করে নিল।

নির্ধারিত ১২০ মিনিটে দু’দলের পক্ষে ফল ছিল ১-১। প্রথমে ২০ মিনিটে গোল দেন বাগানের দিমিত্রি পেত্রাতোস। শোধ করেন হায়দরাবাদের চিয়ানিজ।

https://twitter.com/atkmohunbaganfc/status/1653798304919212032

শেষে ১২০ মিনিটেও ফয়সালা হয়নি ম্যাচের। তারপর খেলা যায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে জিতে বাগান চলে গেল এএফসি কাপের মূলপর্বে। পেনাল্টি শ্যুট আউটে মধুর গোল করেন কিয়ান নাসিরি। বাকি দুটি গোল করেন লিস্টন কোলাসো ও দিমিত্রি।

https://twitter.com/atkmohunbaganfc/status/1653772262267572225

গত মরশুমে ইন্টার জোনাল সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল মোহনবাগান। তারপর তারা হেরে যায় কুয়ালালামপুর সিটির কাছে। সেই লড়াই ফের শুরু করলেন বাগান তারকারা। আবারও তারা এএফসি কাপের মূলপর্বে খেলার যোগ্যতা আদায় করে নিলেন।

মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দো এবার শুরু থেকেই বলে এসেছিলেন তাঁর লক্ষ্য এএফসি কাপ। আন্তর্জাতিক দরবারে দেশের প্রতিনিধিত্ব করা আলাদা গর্বের বিষয়। মোহনবাগান এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, এই যোগ্যতা না পেলে সেটি লজ্জার হয়ে থাকত।

আইএসএলে ভাল খেলেছিলেন পেত্রাতোস। সুপার কাপে বরং ছন্দে ছিল না বাগান, তাদের তারকারাও। সেটাই সুদে আসলে মিটিয়ে দিলেন দিমিত্রি, বুমোসরা। তাঁরা এদিন ভাল খেলার চেষ্টা করেছেন। যদিও শুরু থেকে দাপট ছিল হায়দরাবাদের। তারা আক্রমণ করলেও পালটা আক্রমণে এগিয়ে যায় মোহনবাগান। হুগো বোমাস বল পেয়েই দ্রুততার সঙ্গে বক্সে স্কোয়ার পাস করেন। সেই সুযোগ নষ্ট করেননি দিমিত্রি।

পেনাল্টি শ্যুট আউটে মোহনবাগানের দুটি শট নষ্ট হয়েছে। শেষে গোলটি আসে কিয়ান নাসিরির পা থেকে। তারপরেই মাঠে জয়ের উৎসব শুরু হয়ে যায় বাগান দলের।


```