Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মোহনবাগান ফের হারাল আবাহনীকে, কামিন্স- সাদিকুতে মাতোয়ারা যুবভারতী

দ্য ওয়াল ব্যুরো: এফসি কাপে মোহনবাগান (Mohun Bagan) ফের ঝলসে উঠল। যুবভারতীতে মঙ্গলবার একেবারে দারুণ মেজাজে খেললেন সবুজ মেরুন জার্সিধারীরা। এএফসি কাপের (AFC cup) মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ঢাকা আবাহনী (Dhaka Abahani) একাদশকে ৩-১

মোহনবাগান ফের হারাল আবাহনীকে, কামিন্স- সাদিকুতে মাতোয়ারা যুবভারতী

শেষ আপডেট: 22 August 2023 17:12

দ্য ওয়াল ব্যুরো: এফসি কাপে মোহনবাগান (Mohun Bagan) ফের ঝলসে উঠল। যুবভারতীতে মঙ্গলবার একেবারে দারুণ মেজাজে খেললেন সবুজ মেরুন জার্সিধারীরা।

এএফসি কাপের (AFC cup) মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ঢাকা আবাহনী (Dhaka Abahani) একাদশকে ৩-১ গোলে হারিয়ে তারা গ্রুপ পর্বে উত্তীর্ণ হল। মোহনবাগানের হয়ে একটি গোল করেছেন বিশ্বকাপার জেসন কামিন্স। আরও একটি গোল হয়েছে সেমসাইড থেকে। তৃতীয় গোলটি বিদেশি সাদিকুর।

দু'টি দলই একটি করে গোল করে প্রথমার্ধের শেষে ড্রেসিংরুমে ফিরেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে মোহনবাগান। ৫৮ ও ৬০ মিনিটে দু'টি গোল করে বাগানকে অনেকটা এগিয়ে দেন কামিন্স ও সাদিকু। দুই বিদেশি দারুণ ফুটবল উপহার দিয়েছেন যুবভারতীতে।

সাদিকুর গোলটি অনবদ্য। এই গোল দেখার জন্য মাইলের পর মাইল হাঁটা যায়। (Mohun Bagan)

ডুরান্ড কাপে মোহনবাগান অতি কষ্টে শেষ আটে গিয়েছে। লিগের ম্যাচে তারা দারুণ ছন্দে বলা যাবে না। ঠিক সেই পরিস্থিতিতে এএফসি কাপে মোহনবাগান ভাল খেলছে। গত খেলায় তারা ৩-১ গোলে হারায় মাচিন্দ্রা এফ সিকে। আবাহনী খেলতে নেমেছিল ভাড়া করা বিদেশিদের নিয়ে। কিন্তু মোহনবাগান এদিন যা ফুটবল খেলেছে, সেটি সমর্থকদের আশায় রাখবে।

প্রথম অর্ধে মোহনবাগান খুব একটা ভাল খেলতে পারিনি। তারা বিরতির পরেই খেলায় ফিরেছে এবং গোলও পেয়েছে। কোচ ফেরান্দো বিভিন্ন রকম কৌশল তৈরি রেখেছিলেন। প্ল্যান এ না কাজ করলে বি-কে কীভাবে ম্যাচে প্রয়োগ করা যায় সেটি নিয়ে তিনি ভেবেছেন। যার জন্য বারবার ফুটবলার পরিবর্তন করে তিনি সুফল আদায় করেছেন।

মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ এদিন ভাল খেলতে পারেননি। তাঁর হাত থেকে বহুবার বল বেরিয়ে গিয়েছে। তার জন্য একটি গোলও হজম করতে হয়েছে সবুজ মেরুন দুর্গকে। তবুও মোহনবাগান ম্যাচে ফিরেছে কোচের দারুণ কৌশলে। সুন্দরভাবে ব্যবহার করেছেন মাঝমাঠের ফুটবলারদের। কলকাতা পর্বে দু'টি ম্যাচ জিতে মোহনবাগান এএফসি কাপের মূল পর্বে পৌঁছে গেল।

ডুরান্ড কোয়ার্টারের সূচি প্রকাশ, ইস্টবেঙ্গল-মোহনবাগান কবে মাঠে নামছে


```