Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মোহনবাগান দিবস’ এবার দু’দিনের! লাল হলুদকে আর্থিক সাহায্য ৮৩ বছরের সমর্থকের

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথমবার মোহনবাগান দিবস (Mohun Bagan Day) দু’দিন ধরে সবুজ মেরুন তাঁবুতে পালিত হবে। ২৯ জুলাইয়ের পাশে পরের দিন ৩০ জুলাইতেও অনুষ্ঠান হবে। এদিন ক্লাব সচিব দেবাশিস দত্ত এ খবর জানিয়ে বলেছেন, ২৯ জুলাই মহরম রয়েছে, তাই আমরা

‘মোহনবাগান দিবস’ এবার দু’দিনের! লাল হলুদকে আর্থিক সাহায্য ৮৩ বছরের সমর্থকের

শেষ আপডেট: 11 July 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথমবার মোহনবাগান দিবস (Mohun Bagan Day) দু’দিন ধরে সবুজ মেরুন তাঁবুতে পালিত হবে। ২৯ জুলাইয়ের পাশে পরের দিন ৩০ জুলাইতেও অনুষ্ঠান হবে। এদিন ক্লাব সচিব দেবাশিস দত্ত এ খবর জানিয়ে বলেছেন, ২৯ জুলাই মহরম রয়েছে, তাই আমরা ঠিক করেছি আসল অনুষ্ঠান একদিন পরেই করার। প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিভিন্ন পুরস্কারসহ মোহনবাগান (Mohun Bagan) রত্ন দেওয়া হবে পরেরদিনই।

এবারও মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন ‘অমর একাদশের’ সদস্যদের উত্তরসূরিরা। গতবার থেকেই তাঁদের মঞ্চে রাখা শুরু হয়েছে। এবার আবার ফুটবল, ক্রিকেট, হকিতেও সমানভাবে দল সাফল্য পেয়েছে, তাই সমর্থকদের মধ্যে আগ্রহ উদ্দীপনা আরও বেশি থাকবে।

মোহনবাগান রত্ন, জীবনকৃতি পুরস্কার কিংবা অন্যান্য স্বীকৃতি কারা পাবেন সেটি ১৫ জুলাই ক্লাবে বৈঠকের পরে ঠিক করা হবে।

২৯ জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলোআনা বাবলু’ বইটি প্রকাশিত হবে। ২০ জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হবে।

এদিকে, ইস্টবেঙ্গলে ক্রাউড ফান্ডিংয়ের সফলতা ভালই মিলছে। ৮৩ বছরের সমর্থক সমরেশ রায় তিনি ক্লাবে এসে আর্থিক অনুদান করে গিয়েছেন। তাঁর বাবা সুবোধ চন্দ্র রায়ও একটা সময়ে লাল হলুদের দুঃসময়ে পাশে ছিলেন। এবার ছেলেও একই পথে সামিল হলেন।

ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রথম জয়ের দিনও তিনি মাঠে ছিলেন। তবে বেশি মনে রয়েছে লিগে ১৯৫০ সালে দলের বড় জয়ের কথা। সেই ম্যাচে ইস্টবেঙ্গল ৬-০ গোলে হারায় মহামেডানকে। সেই স্মৃতি বুকে আগলে রেখেছেন এই অশীতিপর বৃদ্ধ সমর্থক।


```