Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উচ্ছ্বাসে ভাসলেন না মোহন কোচ, হারের পরে বিস্ফোরক ইস্টবেঙ্গল হেডস্যার

দ্য ওয়াল ব্যুরো: ২৩ বছর পরে মোহনবাগান ডুরান্ড কাপ (Durand cup) চ্যাম্পিয়ন হল। শেষবার তারা সেরা হয়েছিল ২০০০ সালে। কোচ জুয়ান ফেরান্দোর (mohunbagan coach) হাত ধরে সেই খরা মিটল। মোহনবাগানের স্প্যানিশ কোচ অবশ্য উচ্ছ্বাসে গা ভাসাতে রাজি নন। ত

উচ্ছ্বাসে ভাসলেন না মোহন কোচ, হারের পরে বিস্ফোরক ইস্টবেঙ্গল হেডস্যার

শেষ আপডেট: 3 September 2023 18:39

দ্য ওয়াল ব্যুরো: ২৩ বছর পরে মোহনবাগান ডুরান্ড কাপ (Durand cup) চ্যাম্পিয়ন হল। শেষবার তারা সেরা হয়েছিল ২০০০ সালে। কোচ জুয়ান ফেরান্দোর (mohunbagan coach) হাত ধরে সেই খরা মিটল।

মোহনবাগানের স্প্যানিশ কোচ অবশ্য উচ্ছ্বাসে গা ভাসাতে রাজি নন। তিনি বলে দিয়েছেন খেলা শেষে, আমরা প্রি-সিজন টুর্নামেন্টে ভাল করতে চেয়েছিলাম। ছেলেরা নিজেদের উজার করে দিয়েছে। দল প্রায় আধঘণ্টা দশ জনে হয়ে গিয়েও খেতাব পেয়েছে।

এটা কী করে সম্ভব হয়েছে? মোহনবাগানের সফল কোচ বলেছেন, (mohunbagan coach) আমি প্রায়ই প্র্যাকটিসে এরকম দৃষ্টান্ত তুলে ধরি। সেটা ওরা মনে রেখে বাকি ম্যাচ খেলেছে। সবসময় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সবকিছু বিচার করতে হয়।

ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত অভিযোগ তুলেছেন, মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে ৩৪ জন ফুটবলার খেলিয়ে। এটা নিয়মবিরুদ্ধ কাজ। যা শুনে মোহন কোচ হাসি মুখে বলেছেন, ‘আমি কার্লোসকে নিয়মের বইটা ভাল করে পড়তে অনুরোধ করব। কারণ আমাদের অনূর্ধ্ব ২৩-র বহু ফুটবলার জাতীয় শিবিরে চলে গিয়েছে। আমাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতেই হতো। আর সবটা হয়েছে নিয়ম মেনেই। না হলে তো আয়োজকরাই আমাদের বিরুদ্ধে চিঠি দিত।’
উচ্ছ্বাসহীন মোহন কোচ এই ডার্বি জয়কে সেরা মানতে নারাজ। তিনি বলে দিয়েছেন, চলতি আসরেই আমরা মুম্বই, গোয়ার মতো কঠিন দলকে হারিয়েছি। ইস্টবেঙ্গলও ভাল দল। বরং আমি বলব আমাদের এই জয়ের কারণে এএফসি কাপের মূলপর্বে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে পারব।

লাল হলুদ কোচ অবশ্য মোহনবাগানের একসূত্রে লড়াই শিখতে চান। তিনি জানিয়েছেন, ওরা বহুদিন লড়াই করে এই জায়গায় আসতে পেরেছে। আমাদেরও সেই পথে এগতে হবে। পাশাপাশি কার্লোস মনে করছেন, এদিনের ম্যাচে টার্নিং পয়েন্ট অনিরুদ্ধ থাপার লাল কার্ড। ও উঠে যেতেই মোহনবাগান আক্রমণ করে আসল কাজটি করে গিয়েছে। এটাই তো ফুটবল।

দিমিত্রির পরিবারে সবাই ফুটবলার! বুলডোজার শটে মাত করেছিলেন ‘এ’ লিগেও


```