Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিডনিতে ফুটবলের মেলা, ইস্ট-মোহন লড়াইয়ে শেষ হাসি লাল হলুদের

দ্য ওয়াল ব্যুরো: সিডনি (Sydney) হারবার ব্রিজের পাশে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal) পতাকা। সিডনি কাফেতে আলোচনা হচ্ছে কলকাতা ফুটবলের ডার্বি নিয়ে। কথায় কথায় আসছে দিমিত্রি পেত্রাতোস, ক্লেটন সিলভাদের কথা।   হ্যাঁ, স

সিডনিতে ফুটবলের মেলা, ইস্ট-মোহন লড়াইয়ে শেষ হাসি লাল হলুদের

শেষ আপডেট: 18 September 2023 17:49

দ্য ওয়াল ব্যুরো: সিডনি (Sydney) হারবার ব্রিজের পাশে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal) পতাকা। সিডনি কাফেতে আলোচনা হচ্ছে কলকাতা ফুটবলের ডার্বি নিয়ে। কথায় কথায় আসছে দিমিত্রি পেত্রাতোস, ক্লেটন সিলভাদের কথা।  

হ্যাঁ, সেইসময় ঘুরে তাকাতেই হবে। ফুটবল একটা সর্বজনীন খেলা। এই খেলার আবেদন বিশ্বজনীন। তাই সিডনির বুকে দুই প্রধানের লড়াই নিয়ে উন্মাদনা হবে না, সেটি ভাবাটাই অস্বাভাবিক বিষয়।

মোহন-ইস্টের আবেগ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। সেই আবেগকে নিয়ে এগিয়ে চলার জন্য উদ্যোগী কয়েকজন থাকলেই ষোলকলা পূর্ণ হবে। সেটাই হয়েছে সিডনিতে। সম্প্রতি মহাধূমধামে হয়ে গিয়েছে আইএফএ শিল্ডে দুই প্রধানের ম্যাচ। মহিলাদের একটি ম্যাচও হয়েছে। সব ম্যাচেই জিতেছে লাল হলুদ দল। মোট ৮টি দল খেলেছে এই টুর্নামেন্টে। কোনও দলের নাম দেওয়া হয়েছিল চুনী গোস্বামী একাদশ, কোনটি বাইচুং ভুটিয়ার নামে। আবার কোথাও লেখা ছিল সত্যজিৎ চট্টোপাধ্যায় একাদশ।

সিডনিতে ইস্ট-মোহন ফ্যানস ক্লাবের সদস্যরা।

ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে জিতেছে মোহনবাগানের বিরুদ্ধে। মহিলাদের ম্যাচেও লাল হলুদ দল চিরপ্রতিপক্ষকে হারিয়েছে ২-১ গোলে। ছোটদের ফুটবলেও জিতেছে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব।

সিডনির মাঠে আইএফএ শিল্ডে দুই প্রধান ক্লাবের স্মারক।

সিডনিতে যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন রয়েছে, তার প্রধান উদ্যোগী রোহন মিত্র এদিন বলছিলেন, আমাদের খেলা নিয়ে যা উৎসাহ রয়েছে তা ভাবা যায় না। শুধু খেলাই নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করেও ভালরকম উন্মাদনা থাকে। শুধু রোহন নন, যুধাজিৎ চৌধুরী, শুভাশিস দাস, অর্পন মজুমদার, সায়ন রাহারা সবাই উদ্যোগী এই বিষয়ে। তাঁরাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের হয়ে এই কাজগুলি করে থাকেন।  

অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্বে রাহুল, বিশ্বকাপের আগে দলে এলেন অশ্বিন


```