Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এএফসি কাপে মোহনবাগানের খেলা দশমীর দিন, বাকি ম্যাচ কবে ও কোথায়

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপে (afc cup) মোহনবাগানের (Mohun Bagan) খেলা পুজোর মধ্যে পড়েছে। গ্রুপ ডি-তে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ওড়িশা এফসি, মাজিয়া স্পোর্টস এবং বসুন্ধরা কিংস। ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জুয়ান

এএফসি কাপে মোহনবাগানের খেলা দশমীর দিন, বাকি ম্যাচ কবে ও কোথায়

শেষ আপডেট: 25 August 2023 10:56

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপে (afc cup) মোহনবাগানের (Mohun Bagan) খেলা পুজোর মধ্যে পড়েছে। গ্রুপ ডি-তে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ওড়িশা এফসি, মাজিয়া স্পোর্টস এবং বসুন্ধরা কিংস।

ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জুয়ান ফার্নান্দোর সবুজ-মেরুন। মোহনবাগানের (Mohun Bagan) প্রথম ম্যাচটাই অ্যাওয়ে খেলবে। ১৯ সেপ্টেম্বর মোহনবাগান-ওড়িশা এফসি ম্যাচ। ওই খেলা হবে ভুবনেশ্বর স্টেডিয়ামে।

২ অক্টোবর মোহনবাগানের হোম ম্যাচ মাজিয়া স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। ১১ ডিসেম্বর মালদ্বীপের ক্লাবটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ কামিন্সদের।

২৪ অক্টোবর বিজয়া দশমীর দিন যুবভারতীতে হোম ম্যাচ খেলবে মোহনবাগান। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবেন সবুজ মেরুন দল।

৭ নভেম্বর বসুন্ধরার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাগানের। ২৭ নভেম্বর ঘরের মাঠে মোহনবাগানের মুখোমুখি ওড়িশা এফসি।
এএফসি কাপের প্রথম রাউন্ডে মোহনবাগান কলকাতা পর্বে হারিয়েছে মাছিন্দ্রা এফসিকে। এমনকী বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধেও ৩-১ গোলে দুরন্ত জয় পেয়েছে বুমোস, লিস্টনরা। এবার তাঁদের সামনে আসল লড়াই শুরু।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ! ৮৮.৭৭ মিটার জ্যাভলিন ছুড়ে বাজিমাত


```