Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়া মৈত্রকে এবার তলব করল ইডি, সোমবার হাজিরা দিতে হবে দিল্লির অফিসে

১৯ ফ্রেব্রুয়ারি তাঁকে দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

মহুয়া মৈত্রকে এবার তলব করল ইডি, সোমবার হাজিরা দিতে হবে দিল্লির অফিসে

শেষ আপডেট: 15 February 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূল সাংসদ দেবকে তলব করেছে ইডি। বৃহস্পতিবারই দলের আরও এক নেত্রীকে তলব করা হল। তিনি মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা লেনদেনে বেনিয়মের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। আগামী সোমবার অর্থাৎ ১৯ ফ্রেব্রুয়ারি তাঁকে দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। 

প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি নাকি শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ বাবদ নগদ ও নানা ধরনের উপহার নিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ব্যাপারে প্রথম সরব হন। তারপর এই বিষয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলে সমান তালে। অবশেষে এথিক্স কমিটির সুপারিশের পর সাংসদ পদ চলে যায় মহুয়ার। এই ইস্যুতে এখনও আদালতে মামলা চলছে। 

মহুয়ার বিরুদ্ধে ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছিল এথিক্স কমিটি। তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি এই ইস্যুতে সময়ের দাবি করেছিলেন। কিন্তু তা মেলেনি। মহুয়া নিজে জানিয়েছেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। যত বছর হোক, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়বেন। এরই মধ্যে এবার চলে এল ইডির সমন। 

দেব, মুকুল রায়, মহুয়া মৈত্র। বৃহস্পতিবার এই তিনজনকেই সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডাকা হয়েছে দেবকে। সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে তাঁকে। অন্যদিকে আর্থিক তছরুপের একটি মামলায় মুকুল রায়কে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, অ্যালকেমিস্ট মামলায় মুকুলকে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।


```