
শেষ আপডেট: 27 May 2023 07:07
দ্য ওয়াল ব্যুরো: সুযোগ অনেকেই পান, কিন্তু সেই সুযোগটা কে কীভাবে কাজে লাগাবেন, সেটাই আসল বিষয়। কিন্তু তিনি করে দেখিয়েছেন। চলতি আইপিএলে (IPL 2023) তিনি যেন ফিনিক্স পাখি! হাল না ছাড়ার আর এক নাম মোহিত শর্মা (Mohit Sharma)।
হরিয়ানার এই মিডিয়াম পেসার শুক্রবার বল হাতে একাই কার্যত ভেঙে চূর্ণ করে দিয়েছেন মুম্বইয়ের দুর্গ। ব্যাট হাতে শুভমানের ইনিংসের রেশ তিনিই মোহিত করে দিয়েছেন। কিন্তু আইপিএলে প্রথম দিকে এই প্লেয়ার সুযোগই পাননি। রিঙ্কু সিংই বদলে দিয়েছেন তাঁর ভাগ্য! এখন তিনিই গুজরাত টাইটনসের তুরুপের তাস।
গুজরাত বনাম কলকাতার ম্যাচে শেষ ওভারে যশ দয়ালকে পাঁচ ছক্কা হাঁকান। ম্যাচ যেতে কলকাতা। আর তারপরই যশের বদলে ছিকে ছেঁড়ে মোহিতের। সুযোগ মিলতেই একটার একটা ম্যাচে নিজের জাদু দেখিয়ে গেছেন মোহিত। আর তাঁর জাদুতে মোহিত হয়েছেন সকলেই।

চেন্নাইয়ের হয়ে আইপিএলে অভিষেক ঘটে মোহিতের। মহেন্দ্র সিং ধোনির খুবই প্রিয় পাত্র ছিলেন তিনি। প্রথম দিকে প্রায় সব ম্যাচেই খেলতে দেখা গেছে হরিয়ানার এই ক্রিকেটারকে। কিন্তু তারপরই ছন্দপতন। দু-তিনবছর বেপাত্তা হয়ে যান আইপিএলে ময়দান থেকে।
তারপর হঠাৎই সুযোগ আসে গুজরাতের মেন্টর আশিস নেহেরার হাত ধরে। গুজরাতে নেট বোলার হওয়ার প্রস্তাব পান। সেই প্রস্তাব ছাড়েননি বুদ্ধিমান মোহিত। গত বছর চলে আসেন গুজরাত শিবিরে।
নেট বোলার হিসেবে দলের সঙ্গেই ছিলেন। তারপর আচমকাই প্রথম একাদশে খেলার সুযোগ আসে। সেই সুযোগ কাজে লাগান মোহিত। পরপর ম্যাচে উইকেট নিচ্ছেন তিনি, চমকে দিচ্ছেন সকলকে।
গিলকেই বাতিল করেছিল নাইট রাইডার্স, আজ সেই তারকাই ‘ক্রিকেটের যুবরাজ’