Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আইপিএল মোহিতময়! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন মাহির 'ফেভারিট' পেসার

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2023) শেষ লগ্নে আচমকাই উল্কার গতিতে উঠে এসেছিলেন। সুযোগ পেয়েই সেটাকে কাজে লাগিয়েছেন তিনি। নিজের প্রতিভা দিয়ে এবারের আইপিএলে নিজেকে মেলে ধরেন মোহিত শর্মা (Mohit Sharma)। ফাইনালে গুজরাত (CSK vs GT) হারার পরে

আইপিএল মোহিতময়! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন মাহির 'ফেভারিট' পেসার

শেষ আপডেট: 30 May 2023 15:11

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2023) শেষ লগ্নে আচমকাই উল্কার গতিতে উঠে এসেছিলেন। সুযোগ পেয়েই সেটাকে কাজে লাগিয়েছেন তিনি। নিজের প্রতিভা দিয়ে এবারের আইপিএলে নিজেকে মেলে ধরেন মোহিত শর্মা (Mohit Sharma)। ফাইনালে গুজরাত (CSK vs GT) হারার পরেও হরিয়ানার এই মিডিয়াম পেসারকে নিয়ে আলোচনা চলছেই।

ধোনির চেন্নাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয় মোহিতের। বলাই যায়, সেইসময় মাহির 'ফেভারিট' ক্রিকেটার ছিলেন তিনি। প্রতি ম্যাচেই সুযোগ পেতেন হরিয়ানার পেসার। আইপিএলে সাফল্যর হাত ধরেই জাতীয় দলে সুযোগও আসে তাঁর কাছে। কিন্তু শেষ কবে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা গেছে মোহিতকে, তা হয়তো অনেকেই মনে করতে পারবেন না।

শুধু তাই নয়, যে আইপিএল থেকে মোহিতের উত্থান, সেই আইপিএল থেকেই এক সময় ব্রাত্য হয়ে যান তিনি। ২-৩ বছর আইপিএলের আঙিনায় দেখা যায়নি তাঁকে। কিন্তু গত বছর মোহিতের কাছে হঠাৎই সুযোগ আসে গুজরাতের মেন্টর আশিস নেহেরার হাত ধরে। গুজরাতে নেট বোলার হওয়ার প্রস্তাব পান। সেই প্রস্তাব ছাড়েননি বুদ্ধিমান মোহিত।

Mohit Sharma

২০২৩ সালের আইপিএলে প্রথম একাদশে সুযোগ পাওয়াটাও আকস্মিক। গুজরাত বনাম কলকাতার প্রথম লেগের ম্যাচে শেষ ওভারে যশ দয়ালকে পাঁচ ছক্কা হাঁকান। ম্যাচ যেতে কলকাতা। আর তারপরই যশের বদলে শিকে ছেঁড়ে মোহিতের (Mohit Sharma)। সুযোগ মিলতেই একটার পর একটা ম্যাচে নিজের জাদু দেখিয়ে গেছেন মোহিত।

ফাইনাল ম্যাচেও তিনি উইকেট পেয়েছেন। একাই তিনি নিয়ে নেন ৩ উইকেট। কিন্তু শেষ ওভার যেন সব পাল্টে দেয়। ম্যাচ শেষে আলোচনা চলছে মোহিতের শেষ ওভার নিয়েই। চেন্নাইয়ের জিততে প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম চার বলে ৩ রান দিয়ে ধরে রেখেছিলেন চেন্নাই ব্যাটারদের। যদিও শেষরক্ষা হল না। রবীন্দ্র জাদেজা শেষ দু'বলে ৬ ও ৪ মেরে ম্যাচ জিতিয়ে দেন। ফাইনাল 'মোহিতময়' হয়েও হল না।

আইপিএলের 'ট্র্যাজিক হিরো' গিল! হেরেও লড়াই করার বার্তা দিলেন শুভমান


```