Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিতর্কে জল ঢেলে সঙ্ঘের দফতরে জাতীয় পতাকা উত্তোলন ভাগবতের

দ্য ওয়াল ব্যুরো: তেরঙা জাতীয় পতাকা নাকি সংগঠনের গেরুয়া পতাকা, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কাছে কোনটি বেশি প্রিয়, কোনটির অগ্রাধিকার, গত কয়েকদিন যাবৎ তা নিয়ে বিতর্ক চলছিল। কংগ্রেস প্রশ্ন তুলেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দেবে

বিতর্কে জল ঢেলে সঙ্ঘের দফতরে জাতীয় পতাকা উত্তোলন ভাগবতের

শেষ আপডেট: 13 August 2022 06:19

দ্য ওয়াল ব্যুরো: তেরঙা জাতীয় পতাকা নাকি সংগঠনের গেরুয়া পতাকা, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কাছে কোনটি বেশি প্রিয়, কোনটির অগ্রাধিকার, গত কয়েকদিন যাবৎ তা নিয়ে বিতর্ক চলছিল। কংগ্রেস প্রশ্ন তুলেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দেবেন তো মোহন ভাগবতেরা? আজ কিন্তু সকাল সকাল নাগপুরে সঙ্ঘের সদর দফতরে জাতীয় পতাকা (Indian National Flag) উত্তোলন করলেন আরএসএস প্রধান ভাগবত (Mohan Bhagwat)। উত্তোলন মুহূর্তের ছবি টুইটার সহ নানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আরএসএস (RSS)। আজ নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। এছাড়া দেশবাসী তো আছেই।

আরএসএস ও জাতীয় পতাকা বিষয়ে বিতর্কের সূত্রপাত গত মাসে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের পর। প্রধানমন্ত্রী সেদিন দেশবাসীকে আহ্বান জানান, ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে। এছাড়া মোবাইল, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার হিসাবে জাতীয় পতাকার ছবি ব্যবহার করারও আর্জি জানান প্রধানমন্ত্রী।

মোদীর ‘হর ঘর তিরঙা’ ডাক নিয়ে ময়দানে নামে কংগ্রেস। তারা তাদের সোশ্যাল মিডিয়ার ডিপিতে জাতীয় পতাকার ছবি ব্যবহার শুরু করে। সেটা জওহরলাল নেহরুর পতাকা উত্তোলনের ছবি। সেই সঙ্গে কংগ্রেস অভিযোগ করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ দেশ স্বাধীন হওয়ার পরও দীর্ঘদিন জাতীয় পতাকাকে মান্যতা দেয়নি। ঘটনাচক্রে, একই সময়ে হিন্দুত্ববাদী কিছু সংগঠন দাবি করতে থাকে, অচিরেই লালকেল্লায় তেরঙার পরিবর্তে গেরুয়া পতাকা উড়তে দেখা যাবে। ভারত ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষিত হলে জাতীয় পতাকাও বদলে ফেলা হবে।

https://twitter.com/RSSorg/status/1558253277925425152?s=20&t=fsZO7t1O5vrOY46rpRUICA

কংগ্রেস প্রশ্ন তোলে, জাতীয় পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর কথা কি আরএসএস কানে তুলবে? এ নিয়ে হিন্দুত্ববাদীরাও কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানায়। আজকের কংগ্রেসের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে তারা। আরএসএস-ও স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা তুলে ধরে।

আজ নাগপুরে আরএসএস-এর সদর দফতরে ভাগবতের পতাকা উত্তোলনের ভিডিও টুইট করেছে আরএসএস। তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ তাদের সোশ্যাল মিডিয়ার ডিপি-তে জাতীয় পতাকার ছবি দিয়েছে।

আরও পড়ুন: 'ভারতীয় হিসেবে আমরা গর্বিত', হর ঘর তেরঙায় সাড়া দিয়ে জাতীয় পতাকা ওড়াবে লস্কর জঙ্গির পরিবার


```