Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

দল জিতলেও কোচকে সরিয়ে দিল মহামেডান

দ্য ওয়াল ব্যুরো : মহামেডান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ইয়ান ল-কে। তাঁর কোচিংয়েই চলতি আই লিগের দ্বিতীয় ডিভিশনের দুটি ম্যাচে দল জিতল। কিন্তু কোচের নামে কর্তাদের অভিযোগ, তিনি মিনার্ভা পাঞ্জাব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতেন। সেই অভিযোগে

দল জিতলেও কোচকে সরিয়ে দিল মহামেডান

শেষ আপডেট: 11 October 2020 15:01

দ্য ওয়াল ব্যুরো : মহামেডান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ইয়ান ল-কে। তাঁর কোচিংয়েই চলতি আই লিগের দ্বিতীয় ডিভিশনের দুটি ম্যাচে দল জিতল। কিন্তু কোচের নামে কর্তাদের অভিযোগ, তিনি মিনার্ভা পাঞ্জাব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতেন। সেই অভিযোগে তাঁকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। টুর্নামেন্টের প্রথমদিন গাড়োয়াল এফসি-কে নামমাত্র গোলে হারিয়েছিল মহামডান স্পোর্টিং। এমনকি রবিবার দ্বিতীয় ম্যাচেও তারা আরা এফসিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বের দিকে পা বাড়াল। মহামেডানের হয়ে অভিষেক রিজাল দুটি গোল করেন, বাকি একটি করে গোল করেন উইলিস প্লাজা ও শেখ ফৈয়াজ। কিন্তু ঘটনা সেটি নয়, কোচ ইয়ান ল-য়ের নামে কর্তাদের অনেকদিন ধরেই নজর ছিল। ক্লাব কর্তারা জানিয়েছেন, ইয়ান ল দল বিরোধী কাজে যুক্ত ছিলেন। তিনি দলে বেশি পাঞ্জাবের ফুটবলারদের রেখে দলগঠন করতে চাইতেন, কিন্তু তারা যোগ্য নয় প্রথম একাদশে। এমনকি মিনার্ভা পাঞ্জাব দলের যে কর্তার সঙ্গে নিয়মিত কথা বলতেন, সেই ব্যাপারেও নিশ্চিত হন ক্লাব সচিব। তিনি তারপরেই কোচকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। যদিও কোচকে যে রাখবে না মহামেডান, সেটি পরিষ্কার হয়ে যায় কয়েকটি ঘটনায়। সম্প্রতি আই লিগের জন্য ফুটবলারদের স্বাস্থ্য বিমা হয়েছে, সেই তালিকায় নাম ছিল না মহামেডান কোচের। রবিবার ক্লাব সূত্রে একটি ইমেল করা হয়েছে, তাতে লেখা রয়েছে, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে জানাতে চাই, আমাদের কোচের পদে আর নেই ইয়ান ল। তাঁকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কোচের পদ সামলাবেন দলের সহকারি কোচ সঈদ রামন। রবিবার যুবভারতীতে মহামেডানের যে দল গড়া হয়েছিল সেই দলটি অবশ্য কোচ করেননি। তাঁর কথাকে পাত্তাই দেননি কর্তারা। বরং দল নামান ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তিনিই মূলত দলকে সহায়তা করবেন। বিদায়ী কোচ ইয়ান ল অবশ্য ফোনে জানিয়েছেন, মহামেডান ক্লাবে কোচিংয়ের কোনও পরিবেশই নেই। কর্তারা শুধু নিজেদের ইচ্ছায় দল চালায়। এমনকি তিনি এও জানান, নয়া যে ইনভেস্টর হয়েছে, তারাও চলে যাবে কর্তাদের এমন আচরণে।

```