Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডুরান্ড কাপে হারের পরে লিগের ম্যাচে ছন্দে ফিরল মহামেডান

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপ ফুটবলে প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC) হেরে যায় মুম্বই সিটি এফ সি-র কাছে। সেই খেলায় হারের ফলে ক্লাবে বিক্ষোভ দেখান বেশ কিছু সমর্থক। এমনকী ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ ও নামী কর্তা বিলাল আহমেদ খান

ডুরান্ড কাপে হারের পরে লিগের ম্যাচে ছন্দে ফিরল মহামেডান

শেষ আপডেট: 8 August 2023 18:10

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপ ফুটবলে প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC) হেরে যায় মুম্বই সিটি এফ সি-র কাছে। সেই খেলায় হারের ফলে ক্লাবে বিক্ষোভ দেখান বেশ কিছু সমর্থক। এমনকী ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ ও নামী কর্তা বিলাল আহমেদ খানকে ঘিরে হারের কারণ জানতে চান। সমর্থকদের বক্তব্য হল, এত ভাল দল গড়েও কেন দলের এই হার? কেন সেরা একাদশ নামানো হচ্ছে না? সেই ক্ষোভ এদিন কিছুটা মিটল সমর্থকদের। তাঁরা দলের জয় দেখতে পেলেন কলকাতা লিগের (Kolkata Premiere League) খেলায়।

মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে সাদা কালো ব্রিগেড খেলতে নেমেই জয়ের মুখ দেখল। তারা ৩-১ গোলে হারিয়ে দিয়েছে এফ সি আই কে। খেলার প্রথম পর্বে মহমেডান স্পোর্টিং ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয় পর্বে এফ সি আই প্রায় শুরুতেই পেনাল্টি থেকে গোলের ব্যবধান কমায়। মহমেডান গোলের ব্যবধান বাড়াতে আক্রমনে ঝড় তুলতে থাকে। তারই ফলশ্রুতিতে গোল পেয়ে যায় ৬৯ মিনিটে। গোলটি করেন ডেভিড। এক কথায় বলা যায় ছন্দে ফিরেছে সাদা কালো ব্রিগেড।

এদিকে লিগের অন্য খেলায়, কালীঘাট মিলন সংঘ ১-০ গোলে জয় পেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিপক্ষে। জয়সূচক গোলটি করেন অসিত হেমব্রম। এখানে উল্লেখ করা যায়, এই দু'টো দল জ্যাঠা, কাকা ও ভাইপোর । কাকা মানে মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দোপাধ্যায়ের ক্লাব কালীঘাট এবং ডায়মন্ড হারবারের মালিক অভিষেক। অন্য আর একটি খেলায় পিয়ারলেস দল ৫-০ গোলে হারিয়ে দিয়েছে ডালহৌসি এসি-কে।

মোহনবাগানের জোড়া গোলে জয়, গ্যালারিতে ইস্টবেঙ্গল কোচ, উত্তাপ বাড়ল ডার্বির


```