Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আইএসএল খেলবে মহামেডান? দুবাই থেকে বিনিয়োগ আসছে, জল্পনা তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেললেও কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব মহামেডানের (Mohammedan SC) ভাগ্যে এখনও আইএসএল খেলার শিঁকে ছেড়েনি। তবে এবার সেই সম্ভাবনাই প্রকট হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ

আইএসএল খেলবে মহামেডান? দুবাই থেকে বিনিয়োগ আসছে, জল্পনা তুঙ্গে

শেষ আপডেট: 24 September 2023 09:32

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেললেও কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব মহামেডানের (Mohammedan SC) ভাগ্যে এখনও আইএসএল খেলার শিঁকে ছেড়েনি। তবে এবার সেই সম্ভাবনাই প্রকট হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিদেশ সফর সেরে ফেরার পরই মিলল সুখবর। বিশ্ববিখ্যাত এক সংস্থা 'ইনভেস্টর' হতে পারে মহামেডান স্পোটিং ক্লাবের। তারপরই আইএসএল খেলতে পারে বাংলার এই ক্লাব।

রবিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্ট করেন। সেখানে কুণাল লেখেন, 'মহামেডান যাতে আইএসএল খেলে, তার উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের বিখ্যাত সংস্থার সঙ্গে আলোচনা ফলপ্রসূ।'

দুবাইয়ের কোন সংস্থার ইঙ্গিত দিলেন কুণাল? নিজেই সেই ধোঁয়াশা পরিষ্কার করেছেন। ওই সংস্থা নিয়ে তিনি লেখেন, 'সূত্রের খবর, লুলু গোষ্ঠী। বৈঠক ইতিবাচক। সব ঠিকঠাক থাকলে এদের লগ্নিতে কোম্পানি গঠন করতে পারবে মহমেডান। বাকি চুক্তি ও শর্ত ক্লাবের ব্যাপার। আশা করা যায় মহমেডান (Mohammedan SC) আইএসএল খেলবে।'
https://twitter.com/kunalghoshagain/status/1705824772259741855

প্রসঙ্গত, দুবাইয়ে শিল্প সম্মেলনের আগে লুলু গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। নিউটাউনে লুলু গোষ্ঠী শপিং মল তৈরি করতে পারে। সেইসঙ্গে মাছ প্রক্রিয়াকরণ, পোল্ট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে যে লুলু গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে তাও জানান বাংলার মুখমন্ত্রী।

সূত্রের খবর, এই বৈঠকে কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাবের বিনিয়োগ নিয়েও কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে ছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তারা। সেই বৈঠকে ইনভেস্টর হতে রাজি হয়েছে লুলু গোষ্ঠী, এমনই খবর।

বাংলা থেকে প্রথম মোহনবাগান আইএসএল খেলা শুরু করে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বিনিয়োগকারী নিয়ে জট তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই জট কাটে। আইএসএল খেলা শুরু করে ইস্টবেঙ্গল। কিন্তু মহামেডান এখনও আইএসএলে পা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মহামেডান যে আইএসএল খেলবে তা বলেছেন। এবার বিদেশ সফরে গিয়ে মমতা সেই সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন।

ক্রীড়া বিশেষজ্ঞদের অভিমত, আইএসএল খেলতে গেলে মহামেডানকে আইলিগে ভাল পারফরম্যান্স করতে হবে। আইলিগের প্রথম দু'টি দলের মধ্যে থাকতে হবে তাদের। যেমন এবার পাঞ্জাব এফসি আইলিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএলে খেলার যোগ্যতা পেয়েছে। তবে রানার্স হলে আবার যোগ্যতা বাছাই পর্ব খেলে উঠতে হবে। এটাই নিয়ম। অনেকের মতে মহামেডান বিনিয়োগকারী পেলে ভাল দল গড়তে পারবে, সেটাই ভবিষ্যতে ইতিবাচক দিক হবে কলকাতা ময়দানের এই ঐতিহ্যবাহী ক্লাবের জন্য।

আরও পড়ুন: মমতাকে ফের চিঠি লিখলেন রাজ্যপাল, 'কেমন হল বিদেশ সফর'


```