Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তা চেয়ে শামির স্ত্রী এবার আদালতে

দ্য ওয়াল ব্যুরো : এখনও ৪৮ ঘণ্টা হয়নি আইপিএলে খেলতে গিয়ে মুখ খুলেছিলেন মহম্মদ শামি। ভারতীয় দলের এই নামী পেসার কিংস ইলেভেন পাঞ্জাব দলের সঙ্গে রয়েছেন। তিনি জানিয়েছিলেন বহুদিন মেয়ের মুখ দেখেননি, তাই কষ্ট হচ্ছে। তারপরেই তাঁর স্ত্রী হাসিন জাহান

নিরাপত্তা চেয়ে শামির স্ত্রী এবার আদালতে

শেষ আপডেট: 15 September 2020 04:35

দ্য ওয়াল ব্যুরো : এখনও ৪৮ ঘণ্টা হয়নি আইপিএলে খেলতে গিয়ে মুখ খুলেছিলেন মহম্মদ শামি। ভারতীয় দলের এই নামী পেসার কিংস ইলেভেন পাঞ্জাব দলের সঙ্গে রয়েছেন। তিনি জানিয়েছিলেন বহুদিন মেয়ের মুখ দেখেননি, তাই কষ্ট হচ্ছে। তারপরেই তাঁর স্ত্রী হাসিন জাহান নিজের নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন হলেন। যদিও এজন্য তিনি শামিকে দোষারোপ করেননি। এমনিতেই শামি ও তাঁর স্ত্রী একসঙ্গে থাকেন না। গত বছর ভারতীয় পেসারের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হত্যা ও ধর্ষণের চেষ্টাসহ অনেক অভিযোগে পুলিশে এফআইআর করেছিলেন হাসিন। আদালত তখন শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। কিন্তু উচ্চ আদালতে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়ে যায়। তখন থেকেই মেয়েকে নিয়ে দক্ষিণ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে আলাদা থাকেন হাসিন। এবার তিনি বিপদে পড়েছেন গত ৬ আগস্ট দেওয়া এক ফেসবুক পোস্টের কারণে। অযোধ্যায় রাম মন্দির ভূমি পুজো অনুষ্ঠানের দিনে ফেসবুকে হাসিন লিখেছিলেন, ‘‘অযোধ্যায় রাম মন্দিরে ভূমি পূজা উপলক্ষ্যে সব হিন্দুদের অভিনন্দন।’’ এই পোস্টের পর থেকেই তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি আসতে থাকে। তিন দিন পরের আলিপুর পুলিস স্টেশনে অভিযোগ করেন শামির স্ত্রী। অভিযোগে হাসিন লিখেছিলেন, ‘‘খুবই খারাপ লাগছে যে অযোধ্যার রাম মন্দিরের জন্য হিন্দু ভাই-বোনদের আমি শুভকামনা জানানোয় কিছু নিচু মানসিকতার মানুষ প্রতিনিয়ত আমাকে হেনস্থা করছে, গালিগালাজ করছে। এই পরিস্থিতিতে আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে অসহায় বোধ করছি। আমি আমার কন্যার ভবিষ্যৎ নিয়ে উৎকন্ঠায় রয়েছি। ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রামে আমাকে অবিরাম হুমকি দেওয়া হচ্ছে।’’ এরকম টানা হতে থাকলে মানসিকভাবে ভেঙে পড়বেন জানিয়ে হাসিন অভিযোগপত্রে আরও লেখেন, ‘‘দয়া করে আমাকে সাহায্য করুন। প্রতি মুহূর্তই আমার আতঙ্কের মধ্যে কাটছে, এভাবে চলতে থাকলে মানসিকভাবে ভেঙে পড়ব। খুব কৃতজ্ঞ থাকব যদি আপনারা দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেন। আমি আমার মেয়েকে নিয়ে একা থাকি, এই কারণে আরও বেশি শঙ্কায় আছি। প্রতিটি সেকেন্ডই এখন আমার জন্য দুঃস্বপ্নের মতো। আশা করি মানবিক বিচারে আপনারা সদয় হবেন।’’ হাসিনের অভিযোগ সত্ত্বেও এখনও কাউকে পুলিশ গ্রেফতার করা হয়নি, এক সূত্র থেকে জানা গিয়েছে। কলকাতা পুলিশ আগে অবশ্য জানিয়েছিল যে পুরো ব্যাপারটার তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টে নিজের ও কন্যার নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন হাসিন

```