Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপের আগে গ্রেফতার হয়ে যেতে পারেন শামি, স্ত্রী হাসিনের ফের অভিযোগ আদালতে

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের তিন মাসের মতো বাকি রয়েছে। তার আগে দলের নামী পেসার মহম্মদ শামি গ্রেফতার হয়ে যেতে পারেন। তাঁর বিরুদ্ধে ফের গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন স্ত্রী হাসিন জাহান। তারপরেই সুপ্রিম কোর্ট আলিপুর

বিশ্বকাপের আগে গ্রেফতার হয়ে যেতে পারেন শামি, স্ত্রী হাসিনের ফের অভিযোগ আদালতে

শেষ আপডেট: 6 July 2023 17:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের তিন মাসের মতো বাকি রয়েছে। তার আগে দলের নামী পেসার মহম্মদ শামি গ্রেফতার হয়ে যেতে পারেন। তাঁর বিরুদ্ধে ফের গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন স্ত্রী হাসিন জাহান। তারপরেই সুপ্রিম কোর্ট আলিপুর আদালতকে নির্দেশ দিয়েছে, মাস খানেকের মধ্যে সমস্যার সমাধান করতে।

এমনকী স্থগিতাদেশের ব্যাপারে নতুন করে ভাবতে বলা হয়েছে। এর আগে বলা হয়েছিল, কোনও উপায়ে জাতীয় দলের ক্রিকেটার শামিকে গ্রেফতার করা যাবে না। তাঁর বিষয়টি বিচারাধীন, এখনও তাঁর নামে কোনও অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। এই নির্দেশের মানে হল, স্থগিতাদেশ তুলে নেওয়া। সেক্ষেত্রে শামিকে গ্রেফতারের কোনও সমস্যা থাকবে না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই বিষয়ে জানিয়েছে। সেই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি পিভি নরসিমা ও বিচারপতি মনোজ মিশ্র।

দুই বিচারপতি জানিয়েছেন, ২০১৮ সালের ৮ মার্চ যাদবপুর থানায় শামির বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন স্ত্রী হাসিন জাহান।  সেই অভিযোগের ভিত্তিতে মামলা যায় আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে।  ২০১৯ সালের ২৯ অগস্ট শামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।

শামি সেইসময় দ্বারস্থ হয়েছিলেন নিম্ন আদালতের বিচারকের কাছে। তিনি ২০১৯ সালের ২ নভেম্বর পর্যন্ত শামির গ্রেফতারিতে স্থগিতাদেশ দেন। শুধু তাই নয়, ওই নিয়ে বিষয়টি আর এগোয়নি। তারপর শামির স্ত্রী ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানান রায়ের বিষয়ে।

সেই নিয়েই ফের উচ্চবাচ্য শুরু হয়েছে। শামির নামে নানা অভিযোগ ছিল, তাঁর ও পরিবারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন হাসিন। এমনকী শামি যে নিয়মিত যৌন কর্মীদের সঙ্গে সম্পর্ক রাখতেন, সেই মোবাইলও আদালত বাজেয়াপ্ত করেছে।  


```