Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কেন পুলিশ এফআইআর নেয়নি?' সুতন্দ্রার বাড়ি গিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সেলিমের

পানাগড়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তদন্তে নেমে দু'টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

'কেন পুলিশ এফআইআর নেয়নি?' সুতন্দ্রার বাড়ি গিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সেলিমের

ফাইল চিত্র

শেষ আপডেট: 25 February 2025 22:11

দ্য ওয়াল ব্যুরো: পানাগড়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তদন্তে নেমে দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সূত্র ধরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, এই ঘটনার মূল অভিযুক্ত বাবলু যাদব এখনও পলাতক।  মৃত তরুণী সুতন্দ্রা চ্যাটার্জির বাড়িতে পরিবারের পাশে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহ: সেলিম, যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ জেলা ও স্থানীয় পার্টি নেতৃত্ব।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহ: সেলিম বলেন, 'যে কোনও মৃত্যুর ঘটনার তদন্তের আগেই, কোনও অভিযোগ করার আগেই পুলিশ বয়ান দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়ান দিয়ে দেন। সেই মতো কেস সাজানো হয়ে যায়। এমন হবে কেন? এদিকে এবার পুলিশ বলেছে, রেষারেষি হয়েছিল। কেন হয়েছিল? তার তো একটা কারণ থাকবে। এগুলো কেন পুলিশ খতিয়ে দেখছে না। তাই আমাদের বেশ কিছু দাবি আছে।'

দাবির কথা জানাতে গিয়ে তিনি বলেন, 'পুলিশকে এসে সুতন্দ্রার মায়ের বয়ান লিখতে হবে। পুলিশ কোনও এফআইআর নেয়নি। তাই প্রথমেই পুলিশকে যে কাজটা করতে হবে, তা হল এখানে এসে লিখিত অভিযোগ নিতে হবে। যেটা পুলিশ করেনি। তারপরে আমরা গোটা বিষয়টা নিয়ে এগবো। যতদূর পর্যন্ত যাওয়া যায়, যাবো। পরিবারের পাশে অবশ্যই থাকব।'

যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, 'আমরা সবাই পাশে আছে। এই রাজ্যের মানুষ, এলাকার মানুষ সবাই কতগুলি প্রশ্নের উত্তর চায়। সব যদি ঠিক ঠাক পেয়ে যায়, তাহলে তো ভালই। নাহলে আমরা পরিবারের পাশে আছে। যত দূর এগিয়ে যাওয়া সম্ভব এগবো।'

গত রবিবার রাতে গয়ার একটি নাচের অনুষ্ঠানে যাওয়ার সময় পানাগড়ের কাঁকসায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। অভিযোগ, দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে ফেরার পর সুতন্দ্রাদের গাড়িকে ধাওয়া করে একটি সাদা গাড়ি। ওই গাড়িতে থাকা যাত্রীরা নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ। তারা সুতন্দ্রাকে নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকেন। ধাওয়া করার সময় সুতন্দ্রাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার।  

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তের স্বার্থে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বাবলু যাদবের কোনও খোঁজ মেলেনি। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।


```