Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতাকে নিয়ে এখনও নমনীয় 'হাত', রাহুলের যাত্রায় সেলিমের মুখে বাংলায় বাম-কংগ্রেস

বৃহস্পতিবার রাহুল যাত্রা শুরু করেন মালদহের সুজাপুর থেকে। সেখান থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ হয়ে তাঁর বহরমপুর যাওয়ার কথা।

মমতাকে নিয়ে এখনও নমনীয় 'হাত', রাহুলের যাত্রায় সেলিমের মুখে বাংলায় বাম-কংগ্রেস

শেষ আপডেট: 1 February 2024 15:39

অমল সরকার, লালগোলা, মুর্শিদাবাদ

বাংলায় তৃণমূল একাই লড়বে বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ঘোষণা করলেও কংগ্রেস শিবির এখনও নমনীয়। জোটের সম্ভাবনা জিইয়ে রাখতে বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী এখনও পর্যন্ত একটি কথাও তৃণমূলের বিরুদ্ধে বলেননি। বুধবার মালদহে তাঁর গাড়িতে ইট পড়ার ঘটনা নিয়েও সুর চড়ায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। 

কিন্তু বৃহস্পতিবার রাহুলের যাত্রায় যোগ দিতে মুর্শিদাবাদ এসে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য বাম কংগ্রেসের স্বার্থে তৃণমূল নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন। তাঁর কথায়, ইন্ডিয়া জোটের বেঙ্গালুরুর বৈঠকেই আমরা বলেছিলাম, চলন্ত ট্রেন থেকে কে কখন নেমে যাবেন তাঁদের দায়িত্ব আমরা নেব না। ভালই হয়েছে উনি নেমে গিয়েছেন। 

বৃহস্পতিবার রাহুল যাত্রা শুরু করেন মালদহের সুজাপুর থেকে। সেখান থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ হয়ে তাঁর বহরমপুর যাওয়ার কথা। সেখানে একটি জনসভা করার কথা কংগ্রেস নেতার। তাঁর আগে বহরমপুরে রাহুলের পদযাত্রায় যোগ দেওয়ার কথা মহম্মদ সেলিম সহ সিপিএমের রাজ্য নেতাদের। 

তার আগে সকালে রঘুনাথপুরে রাহুলের সঙ্গে সেলিমের কথা হয় বলে কংগ্রেস সূত্রে খবর। 

তার আগে প্রশ্ন করা হয়েছিল, রাহুলের পদযাত্রায় সিপিএমের নেতা কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে যোগ দিচ্ছেন। ২০২৪-এর লোকসভা ভোটে কি এই বোঝাপড়া চলবে? জবাবে সেলিম বলেন, আমরা ২০২৪-এই তো আছি। এটা তো ২০২১, ২২ বা ২৩ নয়। 

সেলিমকে প্রশ্ন করা হয়, আসন বোঝাপড়া নিয়ে কি কথা হবে? সম্ভাবনা জিইয়ে রেখে সেলিম বলেন, পদযাত্রায় তো আসন নিয়ে কথা হয় না। সেই আলোচনা হবে এআইসিসি, পিসিসি কিংবা সিপিএমের রাজ্য দফতরে। 

বুধবার বহরমপুরের সভায় মমতা সিপিএমকে তীব্র আক্রমণ করেন। বলেন, কংগ্রেসকে বিপথে চালিত করছে সিপিএম। এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দেন সেলিম। 

গত বছর রাহুলের ভারত জোড়ো যাত্রার সমান্তরালে প্রদেশ কংগ্রেস পদযাত্রার আয়োজন করেছিল। সেই পদযাত্রায় সিপিএম নেতাদের সামিল করতে বেগ পেতে হয়েছিল অধীর চৌধুরীদের। এবার স্বয়ং রাহুল বাংলায় আসায় আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা বাড়তি উৎসাহ নিয়ে যোগ দিয়েছেন যাত্রায়। সেলিম-রাহুল একমঞ্চে ভাষণ দিলে তা হবে ২০১৬ -র পুনরাবৃত্তি। সেবার বিধানসভা ভোটে বাম-কংগ্রেস বোঝাপড়া হলে পার্ক সার্কাস ময়দানে যৌথ সভা করেন রাহুল ও বুদ্ধদেব ভট্টাচার্য।


```