Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুত্র হাসানের সঙ্গে একই ম্যাচে খেললেন বাবা নবি! শারজার মাঠে আফগান নজির

দ্য ওয়াল ব্যুরো: সবাই আর মহম্মদ নবি হন না, যিনি ৩৮ বছর বয়সেও দাপটে আন্তর্জাতিক আসর মাত করে রেখেছেন। যিনি একটা দেশকে প্রতিনিধিত্ব করেন। আফগানিস্তান ক্রিকেট যাদের জন্য পরিচিতি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম এই নবি। রশিদ খানদের প্রথম আইডল তিনিই।

পুত্র হাসানের সঙ্গে একই ম্যাচে খেললেন বাবা নবি! শারজার মাঠে আফগান নজির

শেষ আপডেট: 22 January 2022 17:45

দ্য ওয়াল ব্যুরো: সবাই আর মহম্মদ নবি হন না, যিনি ৩৮ বছর বয়সেও দাপটে আন্তর্জাতিক আসর মাত করে রেখেছেন। যিনি একটা দেশকে প্রতিনিধিত্ব করেন। আফগানিস্তান ক্রিকেট যাদের জন্য পরিচিতি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম এই নবি। রশিদ খানদের প্রথম আইডল তিনিই। নবি টি ২০ লিগে নিজের সুনাম বজায় রাখছেন এখনও পর্যন্ত। একটা সময় আইপিএলেও নিলামে তাঁর উঠেছিল। প্রকৃত অর্থের নামী অলরাউন্ডারের স্বপ্ন একদিন হয়তো ছেলের সঙ্গেও কোনও আসরে খেলবেন। নবির পুত্র ১৬ বছরের হাসানও ভাল খেলছে আফগান লিগে। বাবাই আদর্শ হাসানের। বাবার মতোই সপ্রতিভ এই কিশোর ক্রিকেটারকে নিয়ে আফগান লিগে সমান উৎসাহ রয়েছে। যতবার হাসান মিডিয়ার মুখোমুখি হয়, তাকে একটি প্রশ্ন শুনতেই হয়। মিডিয়ার প্রতিনিধিরা জানতে চান, মহম্মদ নবির ছেলে হওয়াটা কতটা চাপের? হাসানও বলে দিয়েছে, ভালই চাপের, কারণ কোনও সময় মনে হয় বাবাই আমার প্রতিদ্বন্দ্বী, কেননা সবসময় ওঁর সঙ্গে আমার তুলনা করা হয়ে থাকে, এটি আমার কাছে অবশ্য একটি কঠিন চ্যালেঞ্জেরও। ছেলের প্রতি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আফগান সিনিয়র অলরাউন্ডারও। নবি জানিয়েছেন, আমার ছেলে বলে নয়, অনুর্ধ্ব ১৯ লিগে যথেষ্ট ভাল খেলছে হাসান। ওর যা প্রতিভা, তাতে জাতীয় দলেও চলে আসবে ওর দক্ষতা অনুযায়ী। আমার একটাই স্বপ্ন, ছেলে হাসানের সঙ্গে মাঠে নেমে আফগানিস্তান জাতীয় দলের হয়ে পারফর্ম করা। আর সেটি খুব দ্রুতই। শারজা টি ২০ লিগে বাবা-পুত্র খেললেন শুক্রবারই। যা নিয়ে সেই দেশের মিডিয়া ফলাও করে ছেপেছে এই খবর। নবি ও পুত্র হাসান দু’জনেই খেলা শেষে হাত মেলান ও ছবিও তুলেছেন। একটি বিশেষ নজির স্থাপন হল শারজার মাঠে।    

```