
শেষ আপডেট: 11 February 2023 07:37
দ্য ওয়াল ব্যুরো: বল হাতে অনেক রেকর্ড পেরিয়েছেন। এবার ব্যাট হাতে নয়া নজির গড়লেন মহম্মদ শামি (Mohammad shami)। নামী এই ক্রিকেটার ৪৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন। তাঁর এই ইনিংসে রয়েছে দুটি চার ও তিনটি ছয়।
শামি ৮১টি টেস্টের ৮৫টি ইনিংসে মোট ২৫টি ছয় মেরেছেন। তিনি এই নজিরের দিক থেকে কোহলিকে (Virat Kohli) টপকে গেলেন। বিরাট ১০৫টি টেস্ট ১৭৮টি ইনিংসে মোট ২৪টি ছক্কা মেরেছেন।
শামি ১০ নম্বরে ব্যাট করতে নেমে এই দারুণ ইনিংস খেলেছেন।শামি এদিক থেকে পিছনে ফেলেছেন রাহুল দ্রাবিড় ও ভিভি এস লক্ষ্মণকে।
দ্রাবিড় টেস্টে মোট ২১টি ছক্কা মেরেছেন। লক্ষ্মণ মারেন ১৫টি ও আজহার উদ্দিন ১৯ ও বেঙ্গসরকার ১৭ টি ছক্কা মারেন। শামি একজন অভিজ্ঞ পেসার হয়ে এই নজির গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
শামির সামনে রয়েছেন শুধু সুনীল গাভাসকার। সানি সারা টেস্ট জীবনে মোট ২৬টি ছয় মেরেছিলেন।
ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছয় মারার রেকর্ড আছে রোহিত শর্মার। তিনি ১০০ এর বেশি ছয় মারেন। বীরেন্দ্র সেহবাগ মারেন ৯১টি ওভার বাউন্ডারি। কপিল দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায় মারেন যথাক্রমে ৬১ ও ৫৭টি ছয়।
হঠাৎই নড়ে উঠল ট্রেন, লাইনে পড়ে গেলেন মহিলা! ছুটতে শুরু করল মালগাড়ি, তারপর…