Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সালাহ লিভারপুলের কোহিনুর, কোনও প্রস্তাবেই বিক্রি করবে না অলরেডরা

দ্য ওয়াল ব্যুরো: মিশরীয় মহতারকা মহম্মদ সালাহকে (Mohammad Salah) বিক্রি করবে না লিভারপুল (liverpool)। বিশ্ব ফুটবলে যত ক্লাবই থাকুক না কেন, তারা যদি বড় রকমের প্রস্তাবও দেয়, তাহলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সালাহকে বিক্রি করবে না।

সালাহ লিভারপুলের কোহিনুর, কোনও প্রস্তাবেই বিক্রি করবে না অলরেডরা

শেষ আপডেট: 25 August 2023 09:05

দ্য ওয়াল ব্যুরো: মিশরীয় মহতারকা মহম্মদ সালাহকে (Mohammad Salah) বিক্রি করবে না লিভারপুল (liverpool)। বিশ্ব ফুটবলে যত ক্লাবই থাকুক না কেন, তারা যদি বড় রকমের প্রস্তাবও দেয়, তাহলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সালাহকে বিক্রি করবে না।

ইতিমধ্যেই সৌদি আরবের ক্লাব ইতিহাদ বড় রকমের প্রস্তাব দিয়েছিল সালাহকে। তারা পুরো চেকের পাতা তুলে দিয়েছিল তাঁর হাতে। কিন্তু লিভারপুল ক্লাব জানিয়ে দিয়েছে তারা কোনও মূল্যেই এই বিরল তারকাকে বিক্রি করবে না।
আল ইত্তিহাদ চাইছিল করিম বেনেঞ্জমার পাশে সালাহকে এনে বাজিমাত করতে। কিন্তু অলরেডরা এই বিষয়ে মনোভাব নিয়েছে।

সালাহর (Mohammad Salah) জন্য যেকোনও প্রস্তাবই প্রত্যাখ্যান করবে লিভারপুল। যত টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন, লিভারপুলের কাছে সালাহ বিক্রির জন্য নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, ৬ কোটি ইউরোয় এর আগে সালাহকে কেনার কথা ভেবেছিল আল ইত্তিহাদ।
৩১ বছরের তারকার সঙ্গে ২ বছরের চুক্তিতে মোট ১৬ কোটি ৪৩ লাখ ইউরো পারিশ্রমিক দিতে চেয়েছিল ক্লাবটি।
গার্ডিয়ান জানিয়েছে, আল ইত্তিহাদ এখন সালাহকে এর দ্বিগুণ পারিশ্রমিকের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু এ মাসের শুরুতে সালাহর এজেন্ট রামি আব্বাস টুইটে জানিয়েছেন, সালাহর মতো তারকা বিক্রির জন্য নয়। তিনি কথা দিয়েছেন লিভারপুলকে, তাই অন্য ক্লাবে যাওয়া সম্ভব নয়।

ইস্টবেঙ্গলের কাঁটা গোকুলাম, ডুরান্ডে আজ পরীক্ষা লাল হলুদের


```