Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদী সফর: ৪ বছর, ৮৪ দেশ, ১ হাজার ৪৮৪ কোটি টাকা

দ্য ওয়াল ব্যুরো: তাঁর ঘন ঘন বিদেশ যাওয়া নিয়ে বিরোধীরা প্রায়ই কটাক্ষ করে থাকেন। ট্রোলডও হতে হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো আবার টিপ্পনি কেটে তাঁকে এনআরআই প্রধানমন্ত্রীও বলেন। এর মাঝেই সামনে এল নরেন্দ্র মোদীর বিদেশ সফরের নানান তথ্য। বৃহস্পতিব

মোদী সফর: ৪ বছর, ৮৪ দেশ, ১ হাজার ৪৮৪ কোটি টাকা

শেষ আপডেট: 20 July 2018 05:41

দ্য ওয়াল ব্যুরো: তাঁর ঘন ঘন বিদেশ যাওয়া নিয়ে বিরোধীরা প্রায়ই কটাক্ষ করে থাকেন। ট্রোলডও হতে হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো আবার টিপ্পনি কেটে তাঁকে এনআরআই প্রধানমন্ত্রীও বলেন। এর মাঝেই সামনে এল নরেন্দ্র মোদীর বিদেশ সফরের নানান তথ্য।

বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ হিসেব দিয়ে জানান ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ১০ জুন পর্যন্ত ৪২ বারে মোট ৮৪ টি দেশে সফর করেছেন নরেন্দ্র মোদী। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী মোট ১০৮৮.৪২ কোটি টাকা খরচ করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য এবং ৩৮৭.২৬ কোটি টাকা খরচ হয়েছে বিদেশ সফরের অন্যান্য খাতে। হটলাইন পরিষেবার জন্য খরচ হয়েছে ৯.১২ কোটি টাকা।

কুর্সিতে বসার দিন কয়েকের মধ্যেই ভুটান সফর দিয়ে বিদেশ সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে ১৩ টি দেশে গিয়েছিলেন তিনি। ২০১৫-১৬ মরশুমে ২৪ টি দেশে গিয়েছিলেন মোদী। যা এই চার বছরের মধ্যে সবচেয়ে বেশি। চলতি বছরে গত মাসের চিন সফর ধরলে ১০টি দেশ হয়ে গিয়েছে তাঁর।

এই তথ্য সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় মস্করা করে অনেকেই লিখছেন, ‘এখনও বছর শেষ হতে পাঁচ মাসের বেশি সময় বাকি। এ বছরই সেঞ্চুরি করবেন মোদী।’


```