
শেষ আপডেট: 15 August 2023 05:34
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বারবারই নানা উপলক্ষে নিজের পোশাক-আশাকের মাধ্যমে ভারতের নানা বৈচিত্রময় সংস্কৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৭তম স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম হল না। এদিন লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময়ে তাঁর মাথার পাগড়িটি (Modi Turban) নজর কেড়ে নিল অন্যবারের মতোই।
এদিন প্রধানমন্ত্রীকে রংবেরঙের পাগড়িতে দেখা যায়। সামনের দিকে লাল ও হলুদ রঙের আধিক্য থাকলেও, পাশে সবুজ, বেগুনি এসব নানা রং রয়েছে। পাগড়িতে ছোট ছোট বাঁধনির কাজ করা, যা রাজস্থানের সংস্কৃতির প্রতীক। পাগড়িটি পিছন দিকে পেশ অনেকটা লম্বা হয়ে ঝুলছে।
এ বছরের ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তাঁকে দেখা গেছিল একটি বহু বর্ণের রাজস্থানি পাগড়িতে। ভারতের বৈচিত্রের প্রতীক হিসেবেই তিনি এই পাগড়ি পরেন। ওই দিন ছিল বসন্ত পঞ্চমী, তাই তাঁর পাগড়িতে ছিল বসন্ত রঙেরই আধিক্য।
আজ, মঙ্গলবার, ১৫ অগস্ট, ঘড়ি ধরে ঠিক সাড়ে ৭টায় লালকেল্লায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস (77th Independence Day) উদযাপিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ব্যাকগ্রাউন্ডে বাজে জাতীয় সঙ্গীত, জনগণমন…। রাজঘাটে মহাত্মা গান্ধীর শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Independence Day News)। উদযাপনী অনুষ্ঠান শুরুর প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।
স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি হিন্দি ও ইংরেজিতে লিখেছেন, “আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক-অনেক অভিনন্দন। আসুন এই ঐতিহাসিক মুহূর্তে অমৃতকালের উদযাপনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সংকল্প এবং তাঁদের লক্ষ্যকে সম্পূর্ণ করি। জয় হিন্দ।”
‘আজাদির অমৃত মহোৎসব’ হচ্ছে দেশজুড়ে। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে, বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার (Centres big plan on independence day)।
এই উৎসবে মেতে ওঠার আহ্বান জানানো হয়েছে দেশের প্রত্যেক মানুষকে (Centres big plan on independence day)। এমনকী কেন্দ্র সরকারের তরফে উৎসবে অংশ নিতে বলা হয়েছে দেশের নাগরিকদের। সেজন্য বিশেষ ‘টাস্ক’ও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘জাতীয় পতাকা নিয়ে প্রত্যেকে নিজের একটি করে ছবি তুলুন। আর সেই ছবি তেরঙ্গা সাইটে আপলোড করুন।’
লালকেল্লায় প্রধানমন্ত্রী, আপনারা সরকার ফর্ম করেছিলেন বলেই মোদী রিফর্ম করতে পেরেছে