Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পাইলট প্রোজেক্ট শেষ হল, আসল কাজ বাকি: অভিনন্দনের ফেরার খবরের পরে ঘোষণা মোদীর

দ্য ওয়াল ব্যুরো: পাইলট প্রোজেক্ট শেষ হল, আসল কাজ এখনও বাকি। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের নিঃশর্ত মুক্তির ঘোষণার পরে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ের উপরে বড় জঙ্গি হামলা

পাইলট প্রোজেক্ট শেষ হল, আসল কাজ বাকি: অভিনন্দনের ফেরার খবরের পরে ঘোষণা মোদীর

শেষ আপডেট: 1 March 2019 03:08

দ্য ওয়াল ব্যুরো: পাইলট প্রোজেক্ট শেষ হল, আসল কাজ এখনও বাকি। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের নিঃশর্ত মুক্তির ঘোষণার পরে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ের উপরে বড় জঙ্গি হামলার পর থেকেই চড়েছিল পারদ। ৪৪ জন সেনার শহিদ হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছিল দেশবাসী। ১২ দিন পরে ২৬ তারিখ পাল্টা প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তার পর থেকেই দু'দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে থাকে। বুধবার ভারতীয় বায়ুসেনা পাইলট অভিনন্দন পাক সেনার হাতে বন্দি হওয়ার পরেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে। কূটনৈতিক চাপে পড়ে বৃহস্পতিবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, শুক্রবারই ফিরিয়ে দেওয়া হবে অভিনন্দনকে। এর পরেই ভারত-পাক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে আর এক দফা। অভিনন্দন বন্দি হওয়ার পর থেকে সরকারি ভাবে কোনও বার্তা দেওয়া না হলেও, তাঁকে ছেড়ে দেওয়ার কথা ঘেষণার পরে এই প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানান, কূটনৈতিক পথেই এটা সম্ভব হয়েছে। এ কথা বলতে গিয়ে তিনি বলেন, "এটি ছিল নিছকই 'পাইলট প্রোজেক্ট' কিন্তু আসল কাজ এখনও বাকি রয়েছে।" এই বিমানহানা নেহাতই মহড়া ছিল, জানিয়েছেন নরেন্দ্র মোদি । নয়াদিল্লির বিজ্ঞান ভবনের শান্তি স্বরূপ ভাটনগর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি । উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনারা ল্যাবরেটরিতে কাজ করেন। সেখানে রীতিই হল প্রথমে একটি পাইলট প্রোজেক্ট তথা মহড়া করে নেওয়া এবং তার পরেই চূড়ান্ত পর্যায়ের কাজ করা হয়। সম্প্রতি এরকমই একটি পাইলট প্রোজেক্ট সম্পূর্ণ হয়েছে আমাদের দেশের, এবার আসল কাজ করা বাকি।"

```