Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

'কিছু করলেই রাজনীতির রঙ লেগে যায়', অগ্নিপথ নিয়েই কি এমন মন্তব্য মোদীর

দ্য ওয়াল ব্যুরো: 'সরকারের অনেক ভাল প্রকল্পেও রাজনীতির রঙ লেগে যায়', প্রগতি ময়দান থেকে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডর উদ্বোধনের মঞ্চ থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এমন মন্তব্যই করেন। মোদীর মন্তব্যের পরেই দেশজুড়ে আলোচ

'কিছু করলেই রাজনীতির রঙ লেগে যায়', অগ্নিপথ নিয়েই কি এমন মন্তব্য মোদীর

শেষ আপডেট: 19 June 2022 12:24

দ্য ওয়াল ব্যুরো: 'সরকারের অনেক ভাল প্রকল্পেও রাজনীতির রঙ লেগে যায়', প্রগতি ময়দান থেকে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডর উদ্বোধনের মঞ্চ থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এমন মন্তব্যই করেন। মোদীর মন্তব্যের পরেই দেশজুড়ে আলোচনা শুরু হয়ে গেছে। কেন প্রধানমন্ত্রী এমন কথা বললেন? বর্তমান পরিস্থিতির কথা ভেবেই কি এই মন্তব্য (Modi on Agnipath)?

বিগত কয়েকদিন ধরেই দেশজুড়ে কেন্দ্রের অগ্নিপথ স্কিম (Agnipath) নিয়ে বিক্ষোভ আন্দোলন চলছে। গত মঙ্গলবার দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই প্রকল্পের কথা বলার পর থেকেই দেশের নানা প্রান্তে শুরু হয়েছে আন্দোলন। বিক্ষোভের আগুনে পুড়ছে দেশের নানা জায়গা। ট্রেনে ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছেন উত্তেজিত জনতা। এমনকি এই বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ গেছে একজনেরও।

দেশজুড়ে অগ্নিপথ নিয়ে বিতর্কের (Agnipath Protest) মাঝে এদিনের মোদীর মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। কী বলেছেন এদিন প্রধানমন্ত্রী? তিনি বলেন, "এটা নতুন ভারত। এই ভারত সমস্যার সমাধান করতে পারে।"

এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, "আমাদের দেশে ভাল উদ্দেশ্য নিয়ে কোন কাজ করতে গেলে তাতে রাজনীতির রঙ লেগে যায়। আদালতের দরজা নাড়ার লোকের অভাব নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক।"

মোদীর এহেন মন্তব্যের পর স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি তাহলে অগ্নিপথ নিয়ে সম্প্রতি বিতর্ককেই নিশানা করলেন? কারণ ইতিমধ্যেই কেন্দ্রের এই প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়ে গেছে। এমনকি সিএএ বা কৃষিবিল নিয়েও কেন্দ্রকে পিছু হটতে হয়েছে এর আগে।

সেই একই পথ অনুসরণ করে এগোচ্ছে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প। একে একে বিরোধীরা এই প্রকল্পের বিরোধিতা করে মুখ খুলতে শুরু করেছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী হাসপাতালে বিছানায় শুয়ে অগ্নিপথ নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছেন।

দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই কেন্দ্র কিছুটা ব্যাকফুটে গিয়ে সুযোগ সুবিধা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। যা দিয়ে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি প্রশমিত করা যায়। তবে এদিন সেনা প্রধানের কথা থেকে পরিষ্কার যেভাবেই হোক এই প্রকল্প চালু হচ্ছেই দেশে।

নিজের হাতে নোংরা সরিয়ে স্বচ্ছ ভারত মিশনের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ মোদী


```