হোয়াটস অ্যাপেও নজর রাখছেন মোদী, সাংবাদিক, রাজনীতিকদের সতর্ক করলেন মমতা
দ্য ওয়াল ব্যুরো : এতদিন অভিযোগ উঠত বিরোধী রাজনীতিকদের ফোনে আড়ি পাতছে সরকার। বুধবার দিল্লির যন্তর মন্তরে বিরোধী সমাবেশে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মোদী সরকার নজর রাখছে হোয়াটস অ্যাপেও। রাজনীতিক, সাংবাদিকদের তিনি সতর্ক করেন, সাবধা
শেষ আপডেট: 13 February 2019 12:31
দ্য ওয়াল ব্যুরো : এতদিন অভিযোগ উঠত বিরোধী রাজনীতিকদের ফোনে আড়ি পাতছে সরকার। বুধবার দিল্লির যন্তর মন্তরে বিরোধী সমাবেশে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মোদী সরকার নজর রাখছে হোয়াটস অ্যাপেও। রাজনীতিক, সাংবাদিকদের তিনি সতর্ক করেন, সাবধান, হোয়াটস অ্যাপের মেসেজ সিকিওর নয়।
তাঁর কথায়, মোদী সরকার এখন হোয়াটস অ্যাপেও নজর রাখছে। সেজন্য ইজরায়েল থেকে বিশেষ প্রযুক্তি এনেছে। রাজনীতিক থেকে সাংবাদিক, জয়েন্ট সেক্রেটারি, সকলের হোয়াটস অ্যাপে নজর রাখছে।

গত শতকের সাতের দশকের জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে মমতা বলেন, এখন এমার্জেন্সির চেয়েও খারাপ অবস্থা চলছে। বিখ্যাত ‘শোলে’ সিনেমার ভিলেন গব্বর সিং-এর নাম করে তিনি বলেন, দেশে এখন দু’জন গব্বর সিং আছে। একজন অমিত শাহ, অপরজন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চি ছাতির কথা তুলে তিনি বলেন, রাবণেরও তো ৫৬ ইঞ্চি ছাতি ছিল।
মমতার বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলেন, এর আগে তো এই রাজ্যে বিরোধীরা ফোন ট্যাপ করার অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতা-মন্ত্রীরাও অনেক সময় ফোনে কথা বলতে ভয় পান। মমতার মুখে ওই অভিযোগ মানায় না।