Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সংসদে গুলাম নবি আজাদের প্রশংসা করলেন মোদী, খোঁচা দিলেন জি-২৩ নিয়ে

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি জম্মু-কাশ্মীরে শান্তিতে আঞ্চলিক নির্বাচন হওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। সোমবার রাজ্যসভায় তাঁর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি কংগ্রেসের অন্তর্

সংসদে গুলাম নবি আজাদের প্রশংসা করলেন মোদী, খোঁচা দিলেন জি-২৩ নিয়ে

শেষ আপডেট: 8 February 2021 09:08

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি জম্মু-কাশ্মীরে শান্তিতে আঞ্চলিক নির্বাচন হওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। সোমবার রাজ্যসভায় তাঁর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেন। সংসদে এদিন রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কের জবাবী ভাষণ দেন মোদী। তিনি বলেন, "গুলাম নবিজি সবসময় ভদ্রভাবে কথা বলেন। কখনও কটু শব্দ বলেন না। তাঁর থেকে আমাদের শেখা উচিত। আমি তাঁকে সম্মান করি। তিনি জম্মু-কাশ্মীরে ভোটের প্রশংসা করেছেন। কিন্তু একটা ব্যাপারে আমি উদ্বিগ্ন। কংগ্রেস তাঁর এই প্রশংসা যথাযথভাবে নিতে পারবে তো? জি-২৩ গোষ্ঠীর মতামত বলে উড়িয়ে দেবে না তো?" গতবছর কংগ্রেসের ২৩ জন প্রবীণ নেতা সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন, দলের সংগঠনে ব্যাপক পরিবর্তন করা দকার। তাঁদের অন্যতম ছিলেন গুলাম নবি আজাদ। এই চিঠিকে দলের হাইকম্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ বলেই মনে করেছিলেন অনেকে। মোদী এদিন সেকথা উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করেন। এদিন রাজ্যসভায় কৃষি আইনগুলি জোরালো ভাষায় সমর্থন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, কংগ্রেসও একসময় কৃষি ক্ষেত্রে সংস্কারের কথা বলেছিল। এখন সুযোগ বুঝে তারা পাল্টি খেয়েছে। একথা প্রমাণ করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বক্তব্য উদ্ধৃত করেন মোদী। কৃষকদের প্রতি তিনি ফের আহ্বান জানান, তাঁরা যেন আন্দোলন শেষ করেন। সরকারের সঙ্গে ফের আলোচনায় বসেন। প্রধানমন্ত্রীর কথায়, "আমরা আলোচনার জন্য তৈরি। আমি আপনাদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি।" কৃষকদের আশঙ্কা, নতুন কৃষি আইন কার্যকরী হলে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া যাবে না। মোদী এদিন বলেন, "এমএসপি থা, এমএসপি হ্যায় আউর এমএসপি রহেগা। কেউ যেন ভুল খবর না রটান।" পরে তিনি বলেন, "আমাদের সামনের দিকে এগোতে হবে। পিছিয়ে গেলে চলবে না। কৃষিতে সংস্কার করে দেখতে হবে কী ফল হয়?" মোদীর বক্তব্য, বিরোধীরা কৃষক আন্দোলন নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুপ করে আছেন। তিনি নির্দিষ্ট তথ্য দিয়ে বলেন, ১৯৭১ সালের পরে প্রান্তিক চাষির সংখ্যা ৫১ শতাংশ থেকে ৬৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। তাঁর কথায়, "দেশের ৮৬ শতাংশ চাষির জমির পরিমাণ দুই হেক্টরের কম। তার মানে ১২ কোটি চাষি প্রান্তিক অবস্থানে আছেন। এই চাষিদের প্রতি কি দেশের কোনও দায়িত্ব নেই?" কেন্দ্রীয় সরকার প্রান্তিক চাষিদের জন্য কী প্রকল্প নিয়েছে তা তুলে ধরেন মোদী। পরে তিনি বলেন, প্রত্যেক সরকারই কৃষিক্ষেত্রে সংস্কারের কথা বলেছে। কিন্তু এখন তারা ভিন্ন অবস্থান নিয়েছে। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা সরকারের সমালোচনা করছেন করুন। কিন্তু সেই সঙ্গে চাষিদের বুঝিয়ে বলুন, কৃষিক্ষেত্রে কী সংস্কার করলে তাঁদের ভাল হতে পারে।"

```