Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীই পালাতে সাহায্য করেছেন বিজয় মালিয়াকে, অভিযোগ রাহুলের

দ্য ওয়াল বুড়ো : বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার সঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলির যোগসাজশ আছে। শুক্রবার রাহুল সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।  তিনি টুইট করে বললেন,

মোদীই পালাতে সাহায্য করেছেন বিজয় মালিয়াকে, অভিযোগ রাহুলের

শেষ আপডেট: 14 September 2018 10:25

দ্য ওয়াল বুড়ো : বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার সঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলির যোগসাজশ আছে। শুক্রবার রাহুল সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।  তিনি টুইট করে বললেন, সিবিআই যখন বিজয় মালিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস বদলে দিতে চেয়েছিল, প্রধানমন্ত্রী নিশ্চয় অনুমোদন করেছিলেন। বিজয় মালিয়াকে তিনিই পালানোর সুবিধা করে দিয়েছেন। একসময় সিবিআইয়ের নোটিসে বলা হয়েছিল, বিজয় মালিয়া দেশ ছেড়ে পালতে চেষ্টা করলে তাঁকে আটক করতে হবে। পরে সেই নোটিস পাল্টে বলা হয়, তিনি যদি বিদেশে যেতে চান, সিবিআইকে জানালেই চলবে। ২০১৬ সালের ৯, ১০ ও ১১ নভেম্বর সিবিআই বিজয় মালিয়াকে জেরা করে।  তারপরে ওই সংস্থার মনে হয়, শিল্পপতি দেশ ছেড়ে পালাবেন এমন মনে করার কারণ নেই।  তাই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস লঘু করে দেওয়া হয়। রাহুল বলেছেন, এই ধরনের হাই প্রোফাইল মামলায় সিবিআই প্রধানমন্ত্রীকে না জানিয়ে বিজয় মালিয়ার বিরুদ্ধে নোটিস লঘু করে দেবে, এমনটা হতে পারে না। https://twitter.com/RahulGandhi/status/1040234414301687809 সম্প্রতি লন্ডনে বিজয় মালিয়া অভিযোগ করেছেন, দেশ ছেড়ে আসার আগে তাঁর সঙ্গে অরুণ জেটলির কথা হয়েছিল। কংগ্রেস নেতা পি এল পুনিয়া বলেন, তিনি নিজে সংসদের সেন্ট্রাল হলে অরুণ জেটলির সঙ্গে বিজয় মালিয়াকে কথা বলতে দেখেছেন।  শুক্রবার জেটলির বিরুদ্ধেও তোপ দেগেছেন রাহুল।  তিনি টুইট করেছেন, গত আড়াই বছরে জেটলি কোনও তদন্তকারী সংস্থাকে জানাননি যে, দেশ ছেড়ে পালানোর আগে বিজয় মালিয়া তাঁর সঙ্গে কথা বলেছিলেন।  এখন আচমকা তাঁর সব কথা মনে পড়েছে। এর পরে তাঁর আর অর্থমন্ত্রী থাকা উচিত নয়। https://twitter.com/RahulGandhi/status/1040234414301687809

```