Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রথম পছন্দ এখনও মোদীই, অনেকটা পিছিয়ে থেকেও দুইয়ে রাহুল

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী হিসাবে এখনও সেরা পছন্দ হলেন নরেন্দ্র মোদীই। এব্যাপারে মতদাতাদের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী যদিও তাঁদের মধ্যে ফারাক বেশ আনেকটাই। ‘মুড ইফ দ্য নেশন’ নামে ইন্ডিয়া টুডে গ্রুপ ও কার্ভি ইনসাইটসের

প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রথম পছন্দ এখনও মোদীই, অনেকটা পিছিয়ে থেকেও দুইয়ে রাহুল

শেষ আপডেট: 23 January 2020 18:40

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী হিসাবে এখনও সেরা পছন্দ হলেন নরেন্দ্র মোদীই। এব্যাপারে মতদাতাদের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী যদিও তাঁদের মধ্যে ফারাক বেশ আনেকটাই। ‘মুড ইফ দ্য নেশন’ নামে ইন্ডিয়া টুডে গ্রুপ ও কার্ভি ইনসাইটসের সমীক্ষায় এটি উঠে এসেছে। এই সমীক্ষা অনুযায়ী মতদাতাদের মধ্যে ৫৩ শতাংশের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম পছন্দ নরেন্দ্র মোদী। মাত্র ১৩ শতাংশ মনে করেন যে এই পদের দায়িত্ব উপযুক্ত ভাবে সামলাতে পারবেন রাহুল গান্ধী। তাঁর ঠিক পরেই রয়েছেন রাহুলের মা তথা কংগ্রেসের অন্তর্বতীকালীন সভাপতি সনিয়া গান্ধী। সাত শতাংশ লোক তাঁকে চান প্রধানমন্ত্রী হিসাবে। চার শতাংশ মতদাতা এখনই চাইছেন প্রধানমন্ত্রী হন অমিত শাহ। তিন শতাংশ চান রাহুলের বোন ও সনিয়ার মেয়ে প্রিয়ঙ্কা গান্ধীকে। দুই শতাংশ করে মানুষ প্রধানমন্ত্রী পদে দেখতে চান অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পি চিদম্বরম ও রাজনাথ সিংকে।

আরও পড়ুন: বেকারত্ব, মন্দা থেকে চোখ ঘোরাতেই সিএএ-এনআরসি, ৪৩ শতাংশ মানুষ তাই মনে করছেন: সমীক্ষা

৬০ শতাংশ হিন্দু ও ১৭ শতাংশ মুসলমান মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন। তাঁরা চাইছেন, এর পরে তৃতীয় বারের জন্যও প্রধানমন্ত্রী হন মোদী। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন যাঁরা তাঁদের ১০ শতাংশ হিন্দু ও ৩২ শতাংশ মুসলমান। সমীক্ষকরা জানাচ্ছেন, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সবচেয়ে বেশি পশ্চিমভারতে, সেখানে ৬৬ শতাংশ তাঁকেই চাইছেন এবং রাহুল গান্ধীকে চাইছেন মাত্র ছয় শতাংশ। দেশের পরবর্তী প্রদানমন্ত্রী হিসাবে অনেকে নাম করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বহুজন সমাজপার্টির মায়াবতী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরীর।

আরও পড়ুন: এখনই লোকসভা ভোট হলে ৩২ টি আসন হারাবে বিজেপি, যদিও মোদীই সেরা পছন্দ

গোটা দেশে মোট ১২,১৪১ জনের সঙ্গে সমীক্ষকরা কথা বলেন। এর মধ্যে ৬৭ শতাংশ গ্রামীণ এলাকার মানুষ, ৩৩ শতাংশ শহুরে। লোকসভার ৯৭টি আসন ও বিধানসভার ১৯৪ টি কেন্দ্রে এই সমীক্ষা চালানো হয়েছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ সহ ১৯ টি রাজ্য জুড়ে এই সমীক্ষা করেছেন সমীক্ষকরা।

```