Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী-হাসিনার বৈঠকে ভারত-বাংলাদেশের মধ্যে রুপি-টাকায় লেনদেন নিয়ে চুক্তি হবে

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তিনদিনের সফরে ভারতে আসছেন। শুক্রবার দুপুরে দিল্লি পৌঁছবেন তিনি। বিকাল সাড়ে পাঁচটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে (Modi-Hasina meeting between India

মোদী-হাসিনার বৈঠকে ভারত-বাংলাদেশের মধ্যে রুপি-টাকায় লেনদেন নিয়ে চুক্তি হবে

শেষ আপডেট: 8 September 2023 04:08

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তিনদিনের সফরে ভারতে আসছেন। শুক্রবার দুপুরে দিল্লি পৌঁছবেন তিনি। বিকাল সাড়ে পাঁচটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে (Modi-Hasina meeting between India and Bangladesh)।

এই বৈঠকের দুটি পর্ব। প্রথমে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনটি চুক্তি হবে। তারপর দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হবে (Modi-Hasina meeting between India and Bangladesh)। চুক্তির মধ্যে অন্যতম হল, ভারত ও বাংলাদেশের মধ্যে দুই দেশের কারেন্সি যথাক্রমে রুপি ও টাকায় লেনদেন।

দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই লেনদেন কয়েকমাস আগে চালু হয়। এবার দুই দেশের সাধারণ নাগরিকেরাও নিজের দেশের কারেন্সিতে লেনদেন করতে পারবেন। ডলারে লেনদেনের খরচ এরফলে কমবে। বাকি দুটি চুক্তি হবে কৃষি গবেষণায় সহযোগিতা এবং সাংস্কৃতিক অঙ্গনে সম্পর্ক জোরদার করা।

রীতি ভেঙে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকটি হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। মোদীর সঙ্গে কোনও রাষ্ট্র প্রধানের বাড়িতে বৈঠকের নজির কম। তবে কূটনীতির অঙ্গনে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বৈঠকের অনেক নজির আছে।

শনিবার সকাল থেকে শুরু হবে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির দু 'দিনের সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি ২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানান। দক্ষিণ এশিয়ার দেশ গুলির মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। যা দুই দেশের সম্পর্কের অনন্য উচ্চতায় পৌঁছনোর আর একটি দৃষ্টান্ত বলে দাবি করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন।

শুধু তাই নয়, জি ২০ সম্মলেনের ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের জন্যও সময় বের করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাড়িতে বৈঠকের ব্যবস্থা করে বাংলাদেশকে 'নিকটজন' বার্তাও দিয়েছে ভারত। জি ২০ র বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবারের সম্মেলনের থিম 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' বিষয়ে বক্তৃতা করবেন।

শুক্রবার আরও দুই রাষ্ট্র প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলতে পারে। সেই বৈঠকও হবে ভারতের প্রধানমন্ত্রীর বাড়িতে। দুই রাষ্ট্র প্রধানের বৈঠকে পরমাণু চুল্লি, দ্রুতগতির বিমান কেনার বিষয়ে কথা হবে। এছাড়া ভারতীয়দের জন্য মার্কিন ভিসা আরও সহজে পাওয়া নিয়েও আলোচনা চায় নয়াদিল্লি।

ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মাক্রোঁর সঙ্গেও। ফ্রান্সের প্রেসিডেন্ট দিল্লি থেকেই যাবেন ঢাকা। সেই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা রবিবার জি-২০ দেশগুলির সমাপ্তি অনুষ্ঠান শেষ করেই দুপুরে ঢাকা ফিরে যাবেন। বিকালে ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন তিনি।

আরও পড়ুন: ধূপগুড়ি সহ দেশের মাত্র ৭ বিধানসভার উপনির্বাচনের ফল কেন গুরুত্বপূর্ণ


```