Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারা দেশ জানে, নামদারের গুরু ১৯৮৪-র শিখ দাঙ্গা নিয়ে কী বলেছেন, মন্তব্য মোদীর

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেসে এখন গোলমাল শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তারা যে কথাটা গোপন রেখেছিল, তা এতদিনে ফাঁস হয়ে গিয়েছে। সোমবার পাঞ্জাবের ভাতিন্দায় এক জনসভায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শুক্রবার ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের নেত

সারা দেশ জানে, নামদারের গুরু ১৯৮৪-র শিখ দাঙ্গা নিয়ে কী বলেছেন, মন্তব্য মোদীর

শেষ আপডেট: 13 May 2019 13:16

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেসে এখন গোলমাল শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তারা যে কথাটা গোপন রেখেছিল, তা এতদিনে ফাঁস হয়ে গিয়েছে। সোমবার পাঞ্জাবের ভাতিন্দায় এক জনসভায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শুক্রবার ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদা একটি বিতর্কিত মন্তব্য করেন। ১৯৮৪-র শিখবিরোধী দাঙ্গা সম্পর্কে তিনি বলেন, ‘হুয়া তো হুয়া’। হয়েছে তো হয়েছে। স্যাম পিত্রোদা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পরামর্শদাতা বলে পরিচিত। এদিন পরোক্ষে রাহুলকেই কটাক্ষ করেছেন মোদী। তিনি বলেন, সারা দেশ জানে, নামদারের গুরু ১৯৮৪-র শিখ দাঙ্গা নিয়ে কী বলেছেন। নামদার বলতে প্রধানমন্ত্রী বুঝিয়েছেন রাহুলকে। এদিন রাহুলও পাঞ্জাবে জনসভা করেন। তিনি বলেন, স্যাম পিত্রোদা যা বলেছেন, সেজন্য তাঁর লজ্জিত হওয়া উচিত। মোদী বলেন, নামদারেরই লজ্জিত হওয়া উচিত। ‘হুয়া তো হুয়া’ কথাটার মানে কী? মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। বহু পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। তারপরেও আপনারা নির্লজ্জভাবে বলছেন, হুয়া তো হুয়া। মোদী উপস্থিত জনতাকে প্রতিশ্রুতি দেন, ১৯৮৪-র দাঙ্গায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁরা যাতে ন্যায়বিচার পান, সেজন্য এই চৌকিদার লড়াই করবে। তাঁর কথায়, বাদল সাহেবের আশীর্বাদে আমরা একজনকে মৃত্যুদণ্ড দিয়েছি। কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আরও যারা ওই দাঙ্গার জন্য দায়ী, শীঘ্র শাস্তি পাবে।

```