Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী বৈঠক ডাকলেন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে, দুর্যোগ উপকূল ভারত, পাকিস্তানেও

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর ধাক্কায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম উপকূলে। মুম্বই থেকে গুজরাতের বিভিন্ন শহরের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে মুম্বই করাচির বিমান পরিষেবাও বন্ধ। একই ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর ধাক্কায় বেস

মোদী বৈঠক ডাকলেন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে, দুর্যোগ উপকূল ভারত, পাকিস্তানেও

শেষ আপডেট: 12 June 2023 06:50

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর ধাক্কায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম উপকূলে। মুম্বই থেকে গুজরাতের বিভিন্ন শহরের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে মুম্বই করাচির বিমান পরিষেবাও বন্ধ। একই ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে পাকিস্তানের বাণিজ্য শহর করাচি এবং সংলগ্ন এলাকা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগে ভারতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে গুজরাতে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঝেপে বৃষ্টি হচ্ছে। জনজীবন অনেকটাই স্তব্ধ। যদিও ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার কথা ১৫ জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার। ওই দিন গুজরাটের কচ্ছ এবং পাকিস্তানের করাচির স্থলভাগে আছড়ে পড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

গুজরাতের পোরবন্দর। ‘বিপর্যয়’ আছড়ে পড়ার আগেই অশান্ত আরব সাগর।

পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুপুরে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাজির থাকার কথা। এছাড়া বিপর্যয় মোকাবিলা দফতর এবং বাহিনীর কর্তারা থাকবেন। প্রধানমন্ত্রী নিজে জাতীয় বিপর্যয় মোকাবিলা পরিষদের চেয়ারম্যান। বাহিনী কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে।

গুজরাতের কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর, রাজকোট, জুনাগড় এবং মরবি সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পার্শ্ববর্তী দক্ষিণ রাজস্থানেও অতিরিক্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

‘বিপর্যয়’ আসছে তেড়ে। করাচি বন্দরে থমকে মাছ ধরার নৌকা।

গত বছরের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা জলে ডুবে ছিল প্রায় এক মাস। কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। জাতীয় ক্ষতির ধাক্কায় ভেঙে পড়ে দেশটির অর্থনীতি, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি সে দেশের সরকার। এবার ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে ঘুম ছুটেছে সে দেশের সরকার ও উপকূলবাসীর। দেশটির আর এক প্রান্ত খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবে বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে জনা তিরিশ মানুষ মারা গিয়েছেন।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর জেরে ব্যাহত বিমান পরিষেবা, মুম্বই বিমানবন্দরে আটকে অসংখ্য যাত্রী


```