Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কেমন আছেন?' অধিবেশন শুরুর আগেই সনিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বাদল অধিবেশন। এই অধিবেশনে মণিপুর (Manipur) ইস্যু নিয়ে মোদী সরকারকে বিরোধীরা যে আক্রমণ করবে তা বলাই বাহুল্য। কিন্তু অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ কক্ষে দেখা গেল অন্যচিত্র। সংসদে ঢুকেই প্রধানম

'কেমন আছেন?' অধিবেশন শুরুর আগেই সনিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদী

শেষ আপডেট: 20 July 2023 08:51

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বাদল অধিবেশন। এই অধিবেশনে মণিপুর (Manipur) ইস্যু নিয়ে মোদী সরকারকে বিরোধীরা যে আক্রমণ করবে তা বলাই বাহুল্য। কিন্তু অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ কক্ষে দেখা গেল অন্যচিত্র। সংসদে ঢুকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে যান কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর দিকে।

কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মোদী (Modi asked about Sonias health)।

গত মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলের বৈঠকে যোগ দিয়েছিলেন সনিয়া-রাহুল। সেই বৈঠক সেরে ফেরার পথে ভোপালে জরুরি অবতরণ করে সনিয়াদের বিমান। বেশ কিছুক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করার পর দিল্লি ফেরেন সনিয়া ও রাহুল।

সেই বিমানের মধ্যে মায়ের একটি ছবি পোস্ট করেছিলেন রাহুল গান্ধী। সেখানে দেখা গেছে, অক্সিজেন মাস্ক পরা অবস্থায় বিমানে বসে আছেন সনিয়া। অনেকেই সেই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও রাহুল সেই পোস্টে জানিয়েছিলেন, চাপের মুখে পড়লেও তাঁর মায়ের (পড়ুন সনিয়া গান্ধী) চোখে মুখে কোনও চিন্তার ছাপ ছিল না। বরং তাঁর মায়ের মধ্যে সাহস ও শক্তির ছাপ খুঁজে পেয়েছেন।

বাদল অধিবেশন শুরুর আগে রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল সংসদে। সনিয়ার সঙ্গে মোদীর রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে ঠিকই। সংসদেও মোদী সরকারকে কংগ্রেস-সহ বিরোধীদের একাধিক প্রশ্নের মুখেও পড়তে হবে। কিন্তু অধিবেশনের শুরুতেই সৌজন্যের খাতিরে সনিয়া গান্ধীর স্বাস্থ্যের খবরাখবর নিলেন মোদী। প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে সনিয়া জানিয়েছেন যে, তিনি ভাল আছেন।

সোনিয়া-রাহুলের বিমান জরুরি অবতরণ করল ভোপালে, বৈঠক সেরে ফিরছিলেন দুই কংগ্রেস প্রধান


```