Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

উলটা চোর চৌকিদারকো ডাঁটে, লোকসভায় মোদীর জবাব বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো : ভোটের আগে লোকসভায় রোজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফায়েল দুর্নীতি ও অন্যান্য অভিযোগে সরব হন বিরোধীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে লোকসভায় বিরোধীদের জবাব দেওয়া শুরু করলেন মোদী। তাঁর বক্তব্য, আমাকে দোষ দেওয়ার আ

উলটা চোর চৌকিদারকো ডাঁটে, লোকসভায় মোদীর জবাব বিরোধীদের

শেষ আপডেট: 7 February 2019 13:27

দ্য ওয়াল ব্যুরো : ভোটের আগে লোকসভায় রোজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফায়েল দুর্নীতি ও অন্যান্য অভিযোগে সরব হন বিরোধীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে লোকসভায় বিরোধীদের জবাব দেওয়া শুরু করলেন মোদী। তাঁর বক্তব্য, আমাকে দোষ দেওয়ার আগে বিরোধীরা বরং নিজেদের দিকে দেখুন। রাফায়েল বিতর্কে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, চৌকিদার চোর হ্যায়। মোদী তার পালটা দিলেন, উলটে চোর চৌকিদারকো ডাঁটে। রাহুল বার বার অভিযোগ করেছেন, মোদী সরকার বড়লোকদের বিপুল করছাড় দিয়েছে। এনডিএ আসলে বড়লোকদের সরকার। মোদীর পালটা দাবি, এই সরকার গরিবের সরকার। রাহুল অভিযোগ করেছিলেন, তিনি মোদীকে তাঁর সঙ্গে বিতর্কে বসতে বলেছিলেন। কিন্তু মোদীর চ্যালেঞ্জ নেওয়ার সাহস নেই। মোদী বলেছেন, আমরা চ্যালেঞ্জ নিতে ভয় পাই না। দেশবাসী আমাদের ওপরে আস্থা রেখেছেন। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, আমার কংগ্রেসী বন্ধুরা সময়কে দু’ভাগে ভাগ করেন। বি সি, অর্থাৎ বিফোর কংগ্রেস এবং এ ডি, অর্থাৎ আফতার ডাইনাস্টি। এখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে ধরেন। এমনকী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা তুলে বলেন, তিনি ৫০ বার বিভিন্ন রাজ্যের সরকার ভেঙে দিয়েছেন। মোদীর অভিযোগ, সারা বিশ্বে আমাদের নির্বাচন কমিশনের এত সুনাম, অথচ কংগ্রেস তার অপমান করেছে। ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেনাবাহিনীকেও অপমান করতে ছাড়েনি কংগ্রেস। অথচ ২০১৪ সাল পর্যন্ত সেনার জন্য বুলেট প্রুফ জ্যাকেট কেনা হয়নি। সেনাবাহিনীকে শক্তিশালী করতে কিছুই করেনি কংগ্রেস। তাদের আমলে সার্জিক্যাল স্ট্রাইক হবে কী করে? বিচারবিভাগকে কংগ্রেস যেভাবে অপমান করছে, আগে কখনও কেউ করেনি। রায় পছন্দ না হলেই যা খুশি তাই বলছে। তারা বিচারবিভাগকে ভয় দেখাতে চাইছে। সেই কংগ্রেসই কিনা এখন অভিযোগ করছে, এনডিএ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। বিরোধী জোট সম্পর্কে মোদী বলেন, মহাজোট মানে মহা ভেজাল। কলকাতার সত্যাগ্রহে মহাজোটের হাল দেখা গিয়েছে। তাদের কারও সঙ্গে কারও মুখ দেখাদেখি নেই। মোদীর দাবি, গত সাড়ে চার বছরে সব দিকেই এগিয়েছে দেশ। আমরা আইন তৈরি করে লুঠেরাদের বিদেশ থেকে ধরে আনছি। মোদীর অভিযোগ, আমাকে ঘৃণা করতে গিয়ে অনেকে দেশকেই ঘৃণা করছে। ভুল করেও কেউ দেশের ক্ষতি চাইবেন না।

```